Author: Somoy Shomachar

ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে’ এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে এমন আক্ষেপ জানিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি আরও জানান, ৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা ও ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না তিনি। সোমবার (২ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহমেদের আদালতে পলককে হাজির করে রাজধানীর শাহবাগ থানার রিয়াজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখায় পলকের আক্ষেপ 218Shares অ- অ+ X জুনায়েদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত ‘ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে’ এজলাসের…

Read More

বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন। রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এ আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। রিটে তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে। রিটের বিষয়ে একলাছ উদ্দিন ভূঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বর্তমানে ভারতের বিভিন্ন টিভি চ্যানেল বাংলাদেশের ক্যাবল…

Read More

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এসময় বিক্ষোভকারীরা ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’; ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’; গোলামি না আজাদি, আজাদি-আজাদি’; জ্বালো রে জালো, আগুন জ্বালো’ প্রভৃতি স্লোগান দেয় । এর আগে একই স্থানে সমাবেশ করে ছাত্র অধিকার পরিষদ। সমাবেশে পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বাংলাদেশে একজন আইনজীবীকে হত্যা করেছে ইসকন। সেখানে ভারত দুঃখ প্রকাশ করতে পারত। কিন্তু তা না করে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার…

Read More

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রম শিল্পে অস্থিরতা সৃষ্টিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। রবিবার রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সভাকক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিজিএমইএর প্রশাসক, গার্মেন্টসের মালিক পক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক সভায় তিনি এ কথা বলেন। শ্রম উপদেষ্টা বলেন, কলকারখানা ও শ্রম শিল্পে অস্থিরতার সঙ্গে মালিক কিংবা শ্রমিক যেই জড়িত থাকুক— তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কলকারখানা ও শ্রম শিল্পে দুর্বৃত্তায়ন বন্ধে সরকার বদ্ধ পরিকর। এম সাখাওয়াত হোসেন বলেন, অস্থিরতার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হবে। …

Read More

অভিনয়ের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন সুবর্ণা মুস্তাফা। শনিবার সকাল থেকেই শোনা যায় বিমানবন্দর থেকে আটক করা হয়েছে তাকে। পরে ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে জানা যায় আসল তথ্য। মূলত সুবর্ণা মুস্তাফা সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার সময় আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। প্রসঙ্গত, সুবর্ণা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরেই। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করলে এমপি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন সুবর্ণা মোস্তফা। পরবর্তীতে তিনি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি হন। সুবর্ণা মুস্তা ২০১৯ থেকে ২০২৪…

Read More

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতিদের নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. আতিকুস সামাদ প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের মূল ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জাজেস লাউঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।’ বিডি-প্রতিদিন/বাজিত

Read More

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা শোক প্রকাশ করেছেন। আজ বুধবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা গেছেন। ৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরী। মতিয়া চৌধুরীর মৃত্যুতে তিনি বলেন, ‘আমরা একজন প্রবীণ নেত্রীকে হারালাম। উনি আমারা বাবা (সাবেক সংসদ সদস্য মরহুম জাহেদ চৌধুরী) সঙ্গে রাজনীতি করেছেন। বলতে গেলে আমিও ওনার কাছ থেকে রাজনৈতিকভাবে অনেক কিছু শিখেছি। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’ নালিতাবাড়ী উপজেলা পরিষদের…

Read More

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আজ সন্ধ্যায় আতিকুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তাঁর মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্যক্তিবর্গ এবং দলটির অনেক নেতা আত্মগোপনে গেছেন। তাঁদের অনেকে দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন ও হচ্ছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর…

Read More

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ১ নভেম্বর ২০২৪ থেকে সমগ্র দেশব্যাপী অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, এর পূর্বে ১ অক্টোবর থেকে শুধু সুপার শপে অভিযান পরিচালনার সিদ্ধান্ত ছিল যা যথানিয়মে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, কাঁচাবাজারসহ দেশের সব প্রকার বাজার কর্তৃপক্ষ ১ অক্টোবর থেকে নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করবে এবং পরিবেশ অধিদপ্তর সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। ১ নভেম্বর হতে…

Read More

পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ১ নভেম্বর থেকে দেশব্যাপী অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পরিবেশের ওপর প্লাস্টিকের বিরূপ প্রভাব মোকাবিলায় প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণকল্পে দোকান মালিক সমিতি এবং প্লাস্টিক পণ্য ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত পরামর্শক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, এর আগে ১ অক্টোবর থেকে শুধু সুপার শপে অভিযান পরিচালনার সিদ্ধান্ত ছিল যা যথানিয়মে বাস্তবায়ন করা হবে। কাঁচাবাজারসহ দেশের সব প্রকার বাজার কর্তৃপক্ষ ১ অক্টোবর থেকে নিজ উদ্যোগে অবৈধ পলিথিন শপিং ব্যাগ বর্জন করবে এবং পরিবেশ অধিদপ্তর সচেতনতা মূলক কর্মসূচি বাস্তবায়ন…

Read More