Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নে আত্মবিশ্বাসী গ্রিজমান
- মেয়ের জন্মদিনে আবেগে ভাসলেন পরীমণি
- স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
- এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল
- ‘জঙ্গিবাদের ঝুঁকি না থাকলে সতর্কতা জারি করতো না সরকার’
- বিজেপির হয়ে জিতলেন আরজি কর কাণ্ডে নিহত মৌমিতার মা
- বাংলা আমার হৃদয়ের অংশ হয়ে গেছে : মৈথিলী ঠাকুর
Author: Somoy Shomachar
পাশের দেশ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে দক্ষিণী সিনেমা দিয়ে তার উত্থান হলেও এখন বলিউডেও অভিনয় করছেন। এই সময়ে তার ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। এ মাসেই মুক্তি পেয়েছে রাশমিকা অভিনীত বছরের ধামাকা ছবি ‘পুষ্পা ২’। এবার সেই রাশমিকাকে নিয়ে এ দেশের ওয়াজ মাহফিলে কথা বললেন এক হুজুর। তার বয়ানে উঠে এলো এই অভিনেত্রীর নাম। সৃষ্টিকর্তার সৃষ্টির সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিলেন। যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের। একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায়, আমির হামজা বলছেন, ‘এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ২৫৭টা রাষ্ট্রের মধ্যে…
নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানা। বর্তমানে ঠিকানার অনলাইন ভার্সন ও ডিজিটাল প্ল্যাটফর্মও বেশ জনপ্রিয়। এবার ঠিকানায় যোগ দিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে নিজেকে মেলে ধরবেন তিনি। ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টকশো উপস্থাপনা করবেন ‘অন্তর জ্বালা’খ্যাত নায়ক। নিউইয়র্ক থেকে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান কালবেলাকে বলেন, প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে। তিনি আরও বলেন, বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে।…
প্রথম টি-টোয়েন্টিতে জয়ের খুব কাছে থেকেও জেতা হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। ব্যাটারদের ম্যাচটি জিতে নিয়েছিলেন আয়ারল্যান্ডের নারীরা। এতে সিরিজে পিছিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তবে এবার ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী দলের অন্যতম সেরা পেসার জাহানারা আলম। ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে দ্বিতীয় ম্যাচ দিয়ে সিরিজে ফেরার কথা জানালেন তিনি। আগামীকাল দুপুর ২টায় ম্যাচটি খেলতে মাঠে নামবেন জ্যোতিরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে ১৭০ রানের চ্যালেঞ্জ তাড়ায় ১২ রানে হেরেছিল বাংলাদেশ। তবে টপ অর্ডার থেকে ভালো কিছু রানের দেখা মিলেছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন জাহানারা, ‘এটি আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। যদিও কয়েকটি…
সময়টা ২০০৭ সাল, ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মধ্য দিয় শোবিজে পা রাখেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। কাজ করেছেন বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে। তবে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’র সুবাদে অন্তরা’ নামে দর্শকমহলে প্রশংসিত হন তিনি। বিয়ে করেছেন বেশ কয়েক বছর হলো। কন্যাসন্তানের মাও হয়েছেন ইতোমধ্যে। ফলে অভিনয়ে এখন নেই তিনি। পর্দার পছন্দের অভিনেত্রীকে না দেখতে পেয়ে দর্শক তাকে খোঁজেন। তাদের অন্তরা কবে আবার অভিনয়ে আসবেন- সে প্রশ্ন রাখেন অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। অভিনেত্রী তাই জানিয়ে দিলেন অভিনয়ে ফেরা-না ফেরার বিষয়ে। জানালেন, আপাতত নাটকে কাজ করছেন না তিনি। মাত্র একদিন আগেই ফারিয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানান, আপাতত কোনো নাটকে কাজ করছেন…
ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। ‘ভারতের জনগণের কাছে আমাদের আবেদন’ শিরোনামে শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, আমরা এমন এক সংকটপূর্ণ সময়ে অবস্থান করছি, যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থায় এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উসকানি এ অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চিড় ধরাতে চাইছে। ভারতের জনগণ ও ভারত সরকারকে আমরা কখনই এক করে দেখি না। আমরা জানি, ভারতের জনগণও হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে। ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে তার পতন ঘটিয়েছি আমরা। জুলাই-আগস্টের রক্তক্ষয়ী লড়াইয়ের সময় আপনারা আমাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি…
প্রতি বছর আইফোন তাদের নতুন সিরিজ লঞ্চ করে। বর্তমান সময়ে আইফোন-১৬ বিশ্ববাজার কাঁপাচ্ছে। তবে মজার ব্যাপার হলো চলতি বছরের বিশ্বের স্মার্টফোন বাজারে সবচেয়ে বেশি বিক্রিত ফোনের তালিকায় প্রথম স্থানে রয়েছে অ্যাপলের আইফোন-১৫। সাম্প্রতিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য ওঠে আসে। মূলত গ্রাহকের চাহিদা ও কৌশলগত মূল্য নির্ধারণের কারণে আইফোন-১৫ এখন সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন। বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যমতে, সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় আইফোন-১৫। এর পরেই রয়েছে আইফোন-১৫ প্রো ম্যাক্স ও আইফোন-১৫ প্রো। তবে শীর্ষ দশের তালিকায় অন্য সময়ের তুলনায় আইফোনের সংখ্যা কমেছে। প্রতিবেদন তথ্য মতে, এই প্রথমবার আইফোনের মোট বিক্রির অর্ধেকেরও বেশি এসেছে প্রো সংস্করণগুলো থেকে। ফলে…
কেটে গেছে ১২ বছর। ‘থ্রি’ সিনেমার জনপ্রিয় ও ভাইরাল গান ‘হোয়াই দিস কোলাভারি ডি?’ ধানুষের গাওয়া সেই গান এখনো মানুষের মনে স্পষ্ট। এখনও অভিনেতা-প্রযোজককে ওই গান নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ওই গান এখনো তাকে ‘তাড়া করে’। এক অনুষ্ঠানে ধানুষের ‘কোলাভারি ডি’ গাইতে বলা হয় এবং এই গানটি কী ভাবে তৈরি হয়েছিল সেটি জিজ্ঞেস করা হয়। তিনি খুব হতবাক হয়ে বলেন, ‘কোলাভারি ডি… এই গানটা এখনও আমাকে তাড়া করে বেড়ায়।’ এর পরেই তিনি হাসতে থাকেন। তিনি জানান গানটি ‘এত রাতে’ তৈরি হয়েছিল যে তাঁরা সকালে সেটির ব্যাপারে ভুলেও গিয়েছিলেন। ধনুষ বলেন, ‘আমরা কম্পিউটার স্ক্রিনে একটা…
ওমানের মাসকটে অনুষ্ঠিত যুব এশিয়া কাপ হকিতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মওদুদুর রহমানের শিষ্যরা। আসন্ন ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপে এশিয়া থেকে মোট সাতটি দল অংশ নেবে। স্বাগতিক ভারত সরাসরি খেলার সুযোগ পাবে, আর বাকি ছয়টি দল আসছে যুব এশিয়া কাপ থেকে। বাংলাদেশ এবার বি গ্রুপের তৃতীয় স্থান নিয়ে এ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের বিপক্ষে খেলেছে ৫-৯ স্থান নির্ধারণী ম্যাচ। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ শুধু পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেনি, নিশ্চিত করেছে বিশ্বকাপে নিজেদের জায়গাও। বাংলাদেশের হকি ইতিহাসে থাইল্যান্ডের বিপক্ষে কোনো পর্যায়েই…
আসছে ১২ ডিসেম্বর বিকাল ৩টা থেকে স্ট্রিমিং হবে কুসুম শিকদারের এই ছবি ‘শরতের জবা।’ গেল ১১ অক্টোবর দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছিল কুসুম শিকদার পরিচালিত ও অভিনীত ছবিটি। মুক্তির পর মাল্টিপ্লেক্সকেন্দ্রিক দর্শকদের প্রশংসা পায় এটি। প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মাথায় ‘শরতের জবা’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ‘শরতের জবা’। প্ল্যাটফর্ম থেকে জানানো হয়, ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে। সোমবার দুপুরে চ্যানেল আই ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত থেকে ১২ ডিসেম্বর ‘শরতের জবা’ মুক্তির ঘোষণা দিয়েছেন কুসুম শিকদার। নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায়…
দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বিএনপির ৮৩ নেতাকর্মী। মঙ্গলবার এ মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মো. ছানাউল্লাহ তাদের অব্যাহতির আদেশ দেন। আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত গণমাধ্যমকে বলেন, গত ২৮ নভেম্বর আদালত এই আদেশ দিলেও বিষয়টি প্রকাশিত হয়েছে মঙ্গলবার। ফখরুল ও আব্বাস ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু,…
