Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু
- ঈদের দিনে রাজধানীতে সরকারি শিশু পরিবারগুলো পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী
- যেসব প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে
- ঈদের দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল
- মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি: স্পিকার
- প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী
- ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদ অত্যন্ত আনন্দের : মির্জা ফখরুল
- দ. কোরিয়ার কারখানার আগুন, নিহত ১১
Author: Somoy Shomachar
সময় সমাচার ডেস্ক গায়ে নেই কারাগারের পোশাক। কেউ পাঞ্জাবি, কেউ ফতুয়া বা টিশার্ট করে কারাগারের উন্মুক্ত মাঠে হাজির ঈদের নামাজ আদায়ের জন্য। কেউ কেউ পরেছেন নতুন পোশাকও। স্বাভাবিক পরিবেশের মতোই কারাগারে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সবাই মিলে আদায় করলেন ঈদের সালাত। সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ সারাদেশে মোট ৬৮টি কারাগারে আনন্দঘন পরিবেশে আসামিরা ঈদ উদযাপন করেছে। কারাগারে ঈদের সালাত শেষে সবাইকে বিশেষ মানসম্মত খাবার পরিবেশন করা হয়। এছাড়া আসামিদের বিনোদনের জন্য প্রত্যেক কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নারী-পুরুষ কয়েদীদের জন্য আলাদা খেলাধুলার আয়োজন করে কারা অধিদপ্তর। আসামিদের ঈদের দিন সকালের নাস্তায় পায়েস ও মুড়ি দেয়া হয়।…
আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ড. ইউনূসের সঙ্গে ফোনালাপে এ শুভেচ্ছা জানান তিনি। একইসঙ্গে ড. ইউনূসকে পাকিস্তান সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। সোমবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা এক পোস্টে শেহবাজ শরিফ জানিয়েছেন, ড. ইউনূসের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। এসময় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলাপ করেছেন। পোস্টে তিনি জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার আগামী ২২ এপ্রিল বাংলাদেশে আসছেন। দুদেশের সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরে…
ঈদের আনন্দের মাঝেই ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। স্থানীয় সময় সোমবার (৩১ মার্চ) দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বিকেল ৪টা ১১ মিনিটে করাচি ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তানের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭ রিখটার স্কেলে। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, কম্পনটির গভীরতা ছিল ১৯ কিলোমিটার, আর এর কেন্দ্রস্থল করাচি থেকে ৭৫ কিলোমিটার উত্তরে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্পের সময় হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠে, আতঙ্কে অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ভূমিকম্পের…
তিনটি এজেন্ডা নিয়ে এগোচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মধ্যে দোষীদের বিচার নিশ্চিত করা প্রধান এজেন্ডা বলে জানান তিনি। সোমবার (৩১ মার্চ) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের পার্টি ঘোষণার পরই পবিত্র রমজান মাস শুরু হওয়ায় সাংগঠনিক কার্যক্রম সেভাবে গতি পায়নি। সামনে পার্টির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে।’ তিনি বলেন, ‘এবারের ঈদ কয়েকটি দিক থেকে আলাদা। প্রথমত স্বৈরাচারমুক্ত প্রথম ঈদ পালন করছেন দেশবাসী। আশা করছি, এই সম্প্রীতি সারা বছর বহাল থাকবে। অনেক…
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম নির্ধারণ করে জ্বালানি বিভাগ। জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার; যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। ডিজেল প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় বিক্রি হবে বলে জানানো হয়। সোমবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের এপ্রিল…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) রাতে নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপি নেতাকর্মীরা এ হামলা করেছেন বলে আব্দুল হান্নান মাসউদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা। এতে হান্নান মাসউদ ভাইসহ ৫০ এর অধিক নেতাকর্মী গুরুতর আহত। এর আগে এদিন সন্ধ্যায় একই আইডিতে একটি লাইভ প্রচার করা হয়। যার বর্ণনায় বলা হয়, হান্নান মাসউদ ভাইয়ের নেতৃত্বে চাঁদাবাজমুক্ত জাহাজমারাতে স্বাধীন মিছিল।
রামপুরা-হাতিরঝিল থানা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আনন্দ টিভির রিপোর্টার শওকত সাগরকে সভাপতি ও দৈনিক চিত্র পত্রিকার রিপোর্টার এম রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) রামপুরা-হাতিরঝিল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ২৯ সদস্যের এ কমিটি গঠন করা হয়। এসময় রামপুরা-হাতিরঝিল থানা প্রেসক্লাবের উপদেষ্টা দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে এবং অত্র ক্লাবের অপর দুই উপদেষ্টা কালের কন্ঠ পত্রিকার মাহমুদ হোসাইন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুবর উপস্থিতিতে গঠিত এই কমিটিতে দৈনিক যুগান্তর পত্রিকার সিটি রিপোর্টার (রামপুরা) আখিনুর আক্তার ও বিজয় টিভির রিপোর্টার আশরাফুল ইসলাম সহ-সভাপতি, দীপ্ত টিভির রিপোর্টার সোহাগ আহমেদ,…
আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং এটি মূলত বিদেশ থেকে আসা একটি ‘প্রতিস্থাপিত শক্তি’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয় বরং এটি মূলত বিদেশ থেকে সংগৃহীত একটি শক্তি। এর সুতা দিল্লিতে ধরা হয়, আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না। শনিবার (২২ মার্চ) রাজধানীতে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে নোফেল সোসাইটি আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাহফুজ বলেন, যখনই আওয়ামী লীগ সুযোগ পাবে, তখন অবশ্যই তা দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে। তিনি বলেন, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে…
এমবাপ্পে ও মেসি একসঙ্গে খেলেছেন পিএসজিতে। দুই সতীর্থ পিএসজিতে একসঙ্গে খেললেও বিশ্বকাপ ফাইনালে তাদের মুখোমুখি হতে হয়েছিল। সেখানে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে ফেরার পর ক্লাবে দুই সতীর্থের সম্পর্ক কিভাবে ঠিক হয়েছিল সেটা জানিয়েছেন ফরাসি তারকা। সম্প্রতি ফ্রেঞ্চ টেলিভিশনকে খোলামেলা এক সাক্ষাৎকারে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পর লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। এমবাপ্পে জানান, আর্জেন্টিনার কাছে ফাইনালে ফ্রান্সের হার তাকে বেশ ক্ষুব্ধ করেছিল। ফাইনালের পর পিএসজির অনুশীলনে মেসির মুখোমুখি হওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি তখনো ক্ষুব্ধ ছিলাম। কিন্তু মেসি বলেছিল, আমি এরই মধ্যে (২০১৮ সালে) বিশ্বকাপ জিতেছি, এটা আমার পালা ছিল। তবে এমবাপ্পে স্বীকার…
পাশের দেশ ভারতের অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে দক্ষিণী সিনেমা দিয়ে তার উত্থান হলেও এখন বলিউডেও অভিনয় করছেন। এই সময়ে তার ক্যারিয়ারের দারুণ সময় পার করছেন। এ মাসেই মুক্তি পেয়েছে রাশমিকা অভিনীত বছরের ধামাকা ছবি ‘পুষ্পা ২’। এবার সেই রাশমিকাকে নিয়ে এ দেশের ওয়াজ মাহফিলে কথা বললেন এক হুজুর। তার বয়ানে উঠে এলো এই অভিনেত্রীর নাম। সৃষ্টিকর্তার সৃষ্টির সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিলেন। যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের। একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায়, আমির হামজা বলছেন, ‘এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে; আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। ২৫৭টা রাষ্ট্রের মধ্যে…
