Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
- বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
Author: Somoy Shomachar
অনলাইন ডেস্ক শর্টস ভিডিও নির্মাতাদের জন্য সুখবর দিয়েছে ইউটিউব। সহজে ভিডিও সম্পাদনার সুযোগ দিতে নতুন পাঁচটি টুল যুক্ত করতে যাচ্ছে ভিডিও ইউটিউব। এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, শর্টস এডিটরে বড় ধরনের পরিবর্তন আসছে। নতুন এই সুবিধার আওতায় বিল্ট-ইন ভিডিও এডিটরের মাধ্যমে সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দৃশ্যের ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গান, সুর ও বার্তা যুক্ত করা যাবে। এ ছাড়া শর্টস ভিডিওর টেমপ্লেটে ছবি ও ভিজ্যুয়াল ইফেক্ট যুক্তের পাশাপাশি ফোনের গ্যালারি থেকে ছবি সংগ্রহ করে বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে কাস্টম স্টিকার তৈরি করা যাবে। নতুন টুলগুলো চালু হলে নির্মাতারা দ্রুত ভালো মানের মিউজিক ভিডিওর শর্টস তৈরি করতে পারবেন। তবে টুলগুলো কবে নাগাদ…
সময় সমাচার ডেস্ক সয়াবিন তেলের দাম প্রতি লিটারে এক লাফে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকেরা। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে বিষয়টি লিখিত জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকে হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দাম বাড়ছে কিনা এ সিদ্ধান্ত ছাড়ায় বৈঠক শেষ হয়েছে। আগামী মঙ্গলবার আবারও ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে বৈঠক হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আজকের এ বৈঠকে অংশ নেন- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের…
সময় সমাচার ডেস্ক মানবপাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি করার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় রয়েছে। রোববার (৬ এপ্রিল) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে মানবপাচার সংক্রান্ত বিমসটেক সাব-গ্রুপের তৃতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাচারের বিপদ সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করার করার জন্য বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণাও জোরদার করা হয়েছে। উপদেষ্টা…
সময় সমাচার ডেস্ক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মুকরেমা রেজা মারা গেছেন। শনিবার (৬ এপ্রিল) রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। মুকরেমা রেজার তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। শারীরিক নানা জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন তাঁর একমাত্র মেয়ে কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ রোববার বাদ আসর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। তিনি দুই ছেলে ও এক মেয়ে…
আবহাওয়া ডেস্ক বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। অন্যদিকে, ঢাকা রয়েছে ৬ নম্বরে এবং এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। রোববার (৬ এপ্রিল) সকাল ৮টা ৩৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। দূষণ তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর ৩১৩ অর্থাৎ দিল্লির বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা নেপালের কাঠমান্ডুর দূষণ স্কোর ২২৯ অর্থাৎ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে সেখানকার বায়ু। এরপরে রয়েছে পাকিস্তানের লাহোর স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য…
ইসলামী ডেস্ক প্রশ্ন : নিজের ওপর হজ ফরজ থাকলে বদলি হজ আদায় হবে কি? -মুনির, গুলশান, ঢাকা উত্তর : যাঁর ওপর হজ ফরজ—এমন ব্যক্তি নিজের হজ আদায় না করে অন্যের বদলি হজ করলে তা আদায় হলেও মাকরুহে তাহরিমি বলে বিবেচিত হবে। (রদ্দুল মুহতার : ৪/২৫, আহসানুল ফাতাওয়া : ৪/৫১২)। সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
সময় সমাচার ডেস্ক পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষ হয়েছে গতকাল শনিবার। আজ রোববার (০৬ এপ্রিল) থেকে খুলছে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস। ঈদের আগে গত ২৭ মার্চ ছিল অফিস আদালতের শেষ কর্মদিবস। ২৮ মার্চ থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য টানা ৯ দিনের ছুটি মেলে। চাঁদ দেখার ওপর নির্ভর করে গত ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। উপদেষ্টা পরিষদ ২০২৪ সালের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিনের ছুটি অনুমোদন…
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের ঘুষ গ্রহন সংক্রান্ত সংবাদ পত্রিকায় প্রকাশের জেরে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ এনে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ সন্মেলন করেছেন এক সাংবাদিক দম্পত্তি। শনিবার (৫ এপ্রিল)। সকালে সিরাজগঞ্জ শহরের একটি হোটেলে দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা ও স্থানীয় এনজিও পরিবর্তন সংস্থার পরিচালক (প্রোগ্রাম), গোলাম মোস্তফা এবং তার স্ত্রী ফারজানা পারভিন এ সংবাদ সন্মেলন করেন। লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, ঈদের দিন রাতে (৩১ মার্চ) ব্যক্তিগত প্রাইভেটকারে বগুড়া থেকে তাড়াশের নিজ বাড়িতে ফিরছিলাম। সাড়ে ১১টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালি এলাকায় সড়কের ওপর গাছ ফেলে ৮/১০ জনের ডাকাত দল আমার প্রাইভেটকারের গতিরোধ করে। এরপর…
পাটগ্রাম প্রতিনিধি লালমনিরহাটের পাটগ্রামে ড্রামের তৈরি সেতুতে দুঃখ ঘুচলো ২০ হাজার পরিবারের। স্থানীয়দের সহযোগিতায় প্লাস্টিকের ড্রামের ওপর বাঁশের চাটাই জোড়া লাগিয়ে সেতুটি নির্মাণ করা হয়।উপজেলার সানিয়াজান নদীর ওপর নির্মিত ২০০ ফুট দীর্ঘ ভাসমান এ সেতু এলাকার মানুষের জন্য আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। সেতুটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ভিড় করে মানুষজন। এমন ভাসমান ড্রাম সেতু সবার নজর কেড়েছে। ভাসমান এ সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকা। পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সানিয়াজান নদীর ওপর নির্মিত সেতুটি ৩ মার্চ উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. শামসুল আলম। উদ্বোধনের পর থেকে ওই এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত…
আন্তর্জাতিক ডেস্ক ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদসহ ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো। অসংখ্য মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ডও দেখা গেছে। তাতে লেখা ছিল, ‘আমরা ওয়াকফ সংশোধনী মানছি না’, ‘ওয়াকফ বিল প্রত্যাহার করুন’। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পরপরই ইসলাম ধর্মাবলম্বীরা এই বিক্ষোভে অংশ নেন। এদিন কলকাতায় প্রতিবাদের বহর ছিল অনেক বড়। গুজরাটের আহমেদাবাদেও এদিন ওয়াকফ সংশোধনীর বিরোধিতায়…
