Author: Somoy Shomachar

সময় সমাচার ডেস্ক : বাংলাদেশের অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে। সরকার প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংককে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে। ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার, ২০২৫’ শিরোনামে একটি খসড়া অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে, যার লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংককে আর্থিক খাতে পূর্ণ কর্তৃত্ব, স্বায়ত্তশাসন এবং জবাবদিহিমূলক ক্ষমতা প্রদান করা। বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ সূত্রগুলো জানিয়েছে, এই আইনের খসড়াটি ইতোমধ্যেই আইএমএফ এবং বিশ্বব্যাংক পর্যালোচনা করেছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এটি অধ্যাদেশ আকারে জারি হতে পারে। আইনটি কার্যকর হলে বাংলাদেশ ব্যাংক একটি স্বাধীন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে এবং এর জবাবদিহি কেবল সংসদের কাছেই থাকবে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে…

Read More

কুষ্টিয়া প্রতিনিধি : জীববৈচিত্র্য, প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাখি। একটা সময় ছিল যখন শহরের আশপাশের গ্রামে নানা প্রজাতির পাখির দেখা মিলত। সময়ের সঙ্গে পাখি হারিয়ে যেতে বসেছে। পাখির বংশ বিস্তার এবং নিরাপদ আশ্রয় গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ‘প্রকৃতির জন্য ভালোবাসা’ স্লোগানে কুষ্টিয়ায় মাসব্যাপী পাখির নিরাপদ কৃত্রিম আবাসস্থল স্থাপন (বাঁশের হাড়ি) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ মানুষের জন্য’ কুষ্টিয়ার অর্থায়নে রবিবার (৬ জুলাই) সকালে শুরু হওয়া এ কর্মসূচি মাসব্যাপী চলবে। কুষ্টিয়া র‌্যাব-১২ এর কার্যালয়ের গাছে গাছে বাঁশের হাড়ি স্থাপন করা হয়েছে। উদ্বোধনী কর্মসূচিতে মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি এবং বাংলাদেশ জীববৈচিত্র্য…

Read More

সময় সমাচার ডেস্ক : শনিবার (৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সতর্কীকরণ নোটিশে বলা হয়, বিএনপি ও দলের অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যতীত অন্য কোনো সংগঠনকে অনুমোদন দেওয়া হয়নি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সতর্কীকরণ নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তৎঅধীন অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন যথাক্রমে- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী মহিলা দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতী দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ব্যতীত অন্য কোনো অনুমোদিত সংগঠন…

Read More

ক্যাম্পাস প্রতিনিধি : আজ বৃহস্পতিবার  দুপুরে  ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার কর্তৃক প্রত্যেক বিভাগীয় প্রধানের কাছে নোটিশ প্রদান করেন যে,ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির সকল কার্যক্রম স্থগিত করা হলো। নোটিশে উল্লেখ করা হয়, ইডেন কলেজ সাংবাদিক সমিতিটি বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আরও অন্তর্ভুক্তিমূলক এবং সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও অনুমোদনপ্রকল্পে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এর সকল কার্যক্রম যেমন -প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াতে সংবাদ/অডিও/ভিডিও চিত্র প্রকাশ বা প্রেরণ স্থগিত করা হলো। উল্লেখ্য করা হয়েছে,  ইডেন মহিলা কলেজের নাম ব্যবহার করে ইডেন কলেজ সাংবাদিক সমিতির সকল কার্যক্রম স্থগিতের বিষয়টি শিক্ষার্থীদের মাঝে জানিয়ে দিতে। ইতিমধ্যে  নোটিশটি সকল বিভাগীয়…

Read More

অনলাইন ডেস্ক : বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি বিভিন্ন অ্যাপে একে অপরের সঙ্গে বার্তার মাধ্যমে নিয়মিত যোগাযোগ করেন অনেকেই। তবে ব্যস্ততার কারণে অপরিচিত ব্যক্তিদের পাঠানো সব বার্তার উত্তর দেওয়া সব সময় সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে মেটা এআই চ্যাটবটের মাধ্যমে অন্যদের পাঠানো সব বার্তার সারসংক্ষেপ জানার সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে বার্তাগুলো না পড়েই উল্লেখযোগ্য তথ্য জানার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। হোয়াটসঅ্যাপের তথ্যমতে, মেটার প্রাইভেট প্রসেসিং প্রযুক্তি কাজে লাগিয়ে অন্যদের পাঠানো সব বার্তার সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে লিখে দেবে ‘মেটা এআই’ চ্যাটবট। এআই প্রযুক্তির ‘এআই মেসেজ সামারি’ সুবিধাটি ঐচ্ছিক হওয়ায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী চালু বা বন্ধ করতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের…

Read More

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত পারফর্মেন্সের পর বাংলাদেশের সিরিজে সমতা ফেরানোর দৃশ্য ছিল রোমাঞ্চকর। প্রথম ম্যাচে বিপর্যস্তের পর দ্বিতীয় ম্যাচটি ছিল বাংলাদেশ দলের জন্য অতি গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত তানভীর ইসলামের অসাধারণ ঘূর্ণির ফলে ১৬ রানে সিরিজে সমতা ফিরিয়ে আনল টাইগাররা। শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতে কিছুটা বিপদে পড়লেও পারভেজ হোসেন ইমন এবং তাওহীদ হৃদয়ের সাহসী ইনিংস বাংলাদেশের স্কোরবোর্ডকে শক্তিশালী করে। ইমন ৬৭ রান করে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করেন, আর হৃদয়ও ৫১ রান করে হাফ-সেঞ্চুরি তুলে নেন। তবে শেষদিকে তানজিম হাসান সাকিবের ৩৩ রানের ক্যামিও বাংলাদেশকে ২৪৮ রানে পৌঁছে…

Read More

সময় সমাচার ডেস্ক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.)-এর সভাপতিত্বে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠন Organization for Retired Personal of Armed Forces (ORPA)-এর আলোচনা সভা ও সাভার অঞ্চলের কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) আশুলিয়ার একতা ভবনের স্লেক অ্যান্ড সেভরী রেস্টুরেন্টে দিনব্যাপী এ সভায় প্রধান আলোচক ছিলেন মেজর জেনারেল আজিজুল ইসলাম (অব.)। তিনি অবসর জীবনের কল্যাণমূলক নানা দিক তুলে ধরেন। বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুর রশিদ মৃধা (অব.), ব্যারিস্টার মেজর এম সারোয়ার হোসেন (অব.), মেজর মো. জাহাঙ্গীর আলম (অব.), সাব লেফটেন্যান্ট মোঃ জামাল উদ্দিন (অব.), কবি ও লেখক সার্জেন্ট…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ায় নতুন করে আরও ২৫ থেকে ৩০ হাজার সেনা পাঠাতে যাচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনের গোয়েন্দা তথ্যের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক মাসের মধ্যে এসব সেনা রাশিয়ায় পৌঁছাতে পারে। এর আগে গত নভেম্বরে ১১ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় পৌঁছায়, যারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে রুশ সেনাবাহিনীকে সহায়তা করেছিল। পশ্চিমা কর্মকর্তাদের মতে, কুরস্কে যুদ্ধ করতে গিয়ে উত্তর কোরিয়ার চার হাজার সেনা হতাহত হয়েছেন। তবে এ বিষয়ে মস্কো ও পিয়ংইয়ং উভয়ই নিরবতা বজায় রেখেছে। এক পশ্চিমা গোয়েন্দা ইউক্রেনীয় নতুন গোয়েন্দা তথ্যের…

Read More

ফেনী প্রতিনিধি : ফেনীতে গত ২৪ ঘণ্টায় তিনজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে ফেনীতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত ফেনীর দুই উপজেলায় ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ফেনী সদর উপজেলায় ১০ জন ও ছাগলনাইয়া উপজেলায় একজন। আক্রান্তদের মধ্যে সাতজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে তিনজন চিকিৎসাধীন। ফেনী সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনজন। ডেঙ্গু পরীক্ষার জন্য এক হাজার ৪৪৫টি কিট রয়েছে।

Read More

সময় সমাচার ডেস্ক : ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (বর্তমানে ওএসডি সহকারী সচিব, সাময়িক বরখাস্ত হওয়া) তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। বিভাগীয় মামলায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দিয়ে বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’ শহীদ আবু সাঈদকে…

Read More