Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ
- মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
- বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী
- বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী
- আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
- জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল খেলাফত মজলিস
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, সহজে করা যাবে যেভাবে
- সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস
Author: Somoy Shomachar
সময় সমাচার ডেস্ক : আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ তাদের প্রটেকশন বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে ‘সিনিয়র অফিসার’ পদে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৬ মে ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। চাকরির বিস্তারিত তথ্য: প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন বিভাগ: প্রটেকশন পদের নাম: সিনিয়র অফিসার পদসংখ্যা: ০২ জন চাকরির ধরন: বেসরকারি চাকরি (চুক্তিভিত্তিক) কর্মক্ষেত্র: অফিসে কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ ও উখিয়া) যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: বিএসএস (BSS) পাস হতে হবে। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে। প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো বয়সের কথা উল্লেখ নেই। বেতন ও সুযোগ-সুবিধা: বেতন: আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি সংস্থার নিজস্ব নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আবেদনের সময়সীমা ও প্রক্রিয়া: আবেদন শুরুর তারিখ: ২৭ এপ্রিল ২০২৬ আবেদনের শেষ তারিখ: ০৬ মে ২০২৬ আবেদনের মাধ্যম: অনলাইন অফিশিয়াল ওয়েবসাইট:https://www.savethechildren.net আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে সেভ দ্য চিলড্রেনের অফিশিয়াল ওয়েবসাইট বা নিয়োগ পোর্টালে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এনবিআর ডেস্ক : কয়েক দফা সময় বাড়ানোর পরও এ বছর মাত্র সাড়ে ৪২ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। অথচ দেশে মোট শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ। প্রায় ৭৮ লাখ টিআইএনধারীর আয়কর রিটার্ন দেননি। নির্দিষ্ট অর্থবছরে বার্ষিক আয়–ব্যয়ের তথ্য সরকারকে জানাতে রিটার্ন জমা দিতে হয়। এনবিআরের কর্মকর্তারা বলছেন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও বিপুলসংখ্যক মানুষ রিটার্ন দেননি। একাধিক দফা সময় বাড়ানোর পর গত ৩১ মার্চ রিটার্ন দেওয়ার সময় শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন উঠছে আয়কর রিটার্ন না দিলে কি হবে? কি ধরনের সমস্যার সম্মুখিন হতে হয়? আয়কর আইন 2023 অনুসারে, রিটার্ন না দিলে পাঁচ ধরনের ঝামেলায় পড়তে পারেন…
স্বাস্থ্য ডেস্ক : বার্ধক্যে স্মৃতিশক্তি হারিয়ে ফেলা বা ডিমেনশিয়া প্রতিরোধের ক্ষেত্রে এবার নতুন এক আশঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, শরীরে আয়রনের মাত্রা মারাত্মকভাবে কমে গেলে বা অ্যানিমিয়া (রক্ত স্বল্পতা) থাকলে পরবর্তী জীবনে ডিমেনশিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সুইডেনের গবেষকরা ৬০ বছর বা তার বেশি বয়সি হাজার হাজার মানুষের ওপর প্রায় এক দশক ধরে এই গবেষণা চালিয়েছেন। তাদের দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য— ৬০ শতাংশ বেশি ঝুঁকি: যেসব ব্যক্তি অ্যানিমিয়ায় ভুগছেন, তাদের ক্ষেত্রে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় প্রায় ৬০ শতাংশের বেশি। মানসিক ক্ষমতার অবনতি: চিকিৎসকদের মতে, রক্তে আয়রনের অভাব হলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ও কোষের…
কৃষি ডেস্ক : কাপ্তাই হ্রদে আগামী ২৪ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওই সিদ্ধান্ত হয়। কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি এবং অবমুক্ত করা পোনার স্বাভাবিক বিস্তার নিশ্চিত করতে ওই সভায় স্টেকহোল্ডাররা একমত হন। সভায় জানানো হয়, ২৪ এপ্রিল মধ্যরাত থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ শিকার বন্ধ হলেও ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেন (বিএফডিসি)…
সময় সমাচার ডেস্ক : ফ্ল্যাট কেনার আগে যে আইনি ডকুমেন্টগুলো অবশ্যই যাচাই করতে হবে ১️⃣ জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র • RS, SA, CS, Khatian (যা প্রযোজ্য) • #হালনাগাদ নামজারি (Mutation) খতিয়ান • #সর্বশেষ পর্চা ও খাজনা পরিশোধের রসিদ • #মৌজা ম্যাপ ও জমির নকশা 🔍 নিশ্চিত করতে হবে জমিটি নিরবচ্ছিন্ন ও বৈধ মালিকানাধীন কিনা। ২️⃣ #ডেভেলপার ও জমির মালিকের মধ্যে চুক্তিপত্র • Development Agreement • Power of Attorney (POA) – নিবন্ধিত ও কার্যকর কিনা • POA বাতিল হয়নি কি না তা যাচাই ৩️⃣ #অনুমোদন ও লাইসেন্স সংক্রান্ত ডকুমেন্ট • রাজউক/সিডিএ/কেডিএ অনুমোদিত বিল্ডিং প্ল্যান • ভূমি ব্যবহার ছাড়পত্র (Land Use Clearance)…
স্বাস্থ্য ডেস্ক : সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের শরীরে সারাদিনের জন্য শক্তি জোগায়। তাই খালি পেটে কী খাচ্ছেন সেদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। কারণ নিজের সুস্থতা সবার আগে নিশ্চিত করা জরুরি। যদি আপনার দিনের শুরু ভালো হয়, তাহলে সারাদিন ভালো যাবে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা ভালো-মন্দ অনেক খাবারই খেয়ে থাকি। যা কিছু আমরা খেয়ে থাকি তার সরাসরি প্রভাব পড়ে আমাদের পাকস্থলীর ওপর। বিশেষ করে যখন আমরা খালি পেটে কিছু খেয়ে থাকি। যেকোনো খাবার খাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। সব খাবার সব সময় খাওয়া যায় না। চিকিৎসকদের মতে, এতে করে শরীরের উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। আসুন জেনে নেওয়া…
অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশে ক্যাডেট সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী প্রার্থীদের অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ (বা সমমান) নিয়ে উত্তীর্ণ হতে হবে। একইভাবে এইচএসসি বা সমমানের পরীক্ষাতেও ন্যূনতম জিপিএ ৩.৫০ (বা সমমান) অর্জন করা বাধ্যতামূলক। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং এ ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ২২ বছর। তবে মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি-নাতনি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে…
ইসলামী ডেস্ক : ২০২৬ সালের হজ কার্যক্রমের আওতায় রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ১৯টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবে পৌঁছেছেন ৭ হাজার ৬৩৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আটটি ফ্লাইটে ৩ হাজার ৩০৯ জন এবং সৌদি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইটের মাধ্যমে ২ হাজার ৭১৬ জন এবং ফ্লাই নাসের চারটি ফ্লাইটের মাধ্যমে ১ হাজার ৬০৯ জন সৌদি আরব গেছেন। রোববার আশকোনা হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৭৮ হাজার ৫০০ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩…
সময় সমাচার ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। চলবে ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। রুটিন অনুযায়ী বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। এ পরীক্ষার রুটিন প্রকাশের সময়েই পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনার কথা জানানো হয়। পরীক্ষার্থীদের যে ১৪ নির্দেশনা মানতে হবে— ১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে। ২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। ৩. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। ৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র…
ফেনী প্রতিনিধি : ফেনীতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। একসময়ের মধ্যে সর্বমোট ১ লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সারাদেশের ন্যায় ফেনী জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ২০ এপ্রিল শুরু হবে। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সব শিশুকে ১ ডোজ MR টিকা প্রদান করা হবে। ১১ কর্মদিবস ব্যাপার এই ক্যাম্পেইনের প্রথম ৮…
