Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের আদালতে
- মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে: কৃষিমন্ত্রী
- কঙ্গোতে বিদ্রোহী হামলায় নিহত ৫০
- ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ
- হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৪
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু
Author: Somoy Shomachar
অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, নতুন তিনটি স্তরে ইন্টারনেটের মূল্য কমছে। তিনি জানিয়েছেন, ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছেন যে, আইটিসি পর্যায়ে ১০ শতাংশ, আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন বা ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য হ্রাস করবেন তারা। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি। ফেসবুক বার্তায় তিনি বলেন, এর আগে, আইএসপি লাইসেন্স প্রাপ্ত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন থেকে পাঁচ এমবির পরিবর্তে ৫০০ টাকায় ১০ এমবি ইন্টারনেট প্রদানের নিশ্চয়তা দেয়া হয়েছে। তারও আগে আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি সকল আইআইজি এবং…
সময় সমাচার ডেস্ক : জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সৌজন্য সাক্ষাতের সময় পাটিনা শিক্ষা, সংস্কৃতি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ দেখিয়েছে কীভাবে স্থিতিস্থাপকতা, নীতিগত প্রতিশ্রুতি এবং সমতার ওপর মনোযোগ অর্থপূর্ণ পরিবর্তন আনা যায়। ইউনেসকো বাংলাদেশকে শুধু সদস্য হিসেবে নয়, প্রকৃত প্রতিশ্রুতিশীল অংশীদার হিসেবে দেখে।’…
সময় সমাচার ডেস্ক : দেশের পট পরিবর্তনের পর রেমিট্যান্স প্রবাহের ধারা ইতিবাচক থাকায় এপ্রিলের মাঝামাঝি সময়ে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় পৌনে ২৭ বিলিয়ন মার্কিন ডলারে। রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ১৭ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬.৭৩ বিলিয়ন বা ২ হাজার ৬৭৩ কোটি ডলার। তবে আইএমএফ হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভ এখন ২১.৩৯ বিলিয়ন বা ২ হাজার ১৩৯ কোটি ডলার। এ দুই হিসাবের বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা শুধু আইএমএফকে জানানো হয়। সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা…
ক্রীড়া ডেস্ক : সিলেট টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্লেসিং মুজারাবানি এবং ওয়েলিংটন মাসাকাদজাদের সামনে পাত্তাই পাননি বাংলাদেশের ব্যাটাররা। মুমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে টাইগাররা অলআউট হয়েছে ১৯১ রানে। এদিকে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন। বেনেট ৩৭ বলে ৪০ রানে অপরাজিত, কারেন ৪৯ বলে ১৭ রানে। প্রথম দিনে খেলা হয়েছে ৭৫.১ ওভার, জিম্বাবুয়ে পিছিয়ে ১২৪ রানে। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে একের পর এক সাজঘরে ফিরতে থাকেন ব্যাটাররা। যেন মাঠে থাকার…
সময় সমাচার ডেস্ক : রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। রোববার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি জানান, নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য এখন পর্যন্ত আবেদন করেছে ৭টি দল। ২০টি রাজনৈতিক দল সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে।
অনলাইন ডেস্ক : একসময় সোশ্যাল মিডিয়ায় একচ্ছত্র রাজত্ব করা ফেসবুক এখন আর আগের মতো প্রাসঙ্গিক নয়—এমনটাই মনে করছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। প্ল্যাটফর্মটির সাংস্কৃতিক গুরুত্ব হারিয়ে ফেলছে দেখে ২০২২ সালে তিনি দিয়েছিলেন এক বিস্ময়কর প্রস্তাব-সবার বন্ধুতালিকা (ফ্রেন্ডলিস্ট) মুছে ফেলা! যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) এক মামলায় সাক্ষ্য দিতে গিয়ে উঠে আসে বিষয়টি। মামলায় অভিযোগ করা হয়, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কিনে মেটা একচেটিয়া আধিপত্য তৈরি করেছে। মামলার অংশ হিসাবে আদালতে উপস্থাপিত এক ই-মেইলে দেখা যায়, ফেসবুকের প্রতি মানুষের আগ্রহ কমে যাওয়ায় উদ্বিগ্ন জাকারবার্গ প্রস্তাব দেন-বন্ধুতালিকা বছরে একবার মুছে ফেলার বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। তার যুক্তি ছিল, এটি ব্যবহারকারীদের মধ্যে নতুন সংযোগ…
খুলনা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি (কুয়েট) বিশ্ববিদ্যালয়ে ভিসি ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে ভিসি পদত্যাগ না করলে সোমবার বিকেল ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। রোববার বিকেলে ক্যাম্পাসে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রেস ব্রিফিংয়ে এ আল্টিমেটাম দেয়। এসময় শিক্ষার্থীরা বলেন, ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও ভিসি নিরাপত্তা দিতে পারেননি। উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করেছে। ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে হামলাকারী নয় বরং আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যাই বেশি। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে ভিসিকে অপসারণের দাবি জানালেও কোনো…
ইসলামী ডেস্ক : ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত একটি কাজ মিথ্যা বলা, মিথ্যার আশ্রয় নেওয়া। মহান আল্লাহ তাঁর বান্দাদের মিথ্যা পরিহার করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এবং (তোমরা) মিথ্যা কথা পরিহার করো।’ (সুরা: হজ, আয়াত: ৩০) নবীজি (সা.) তাঁর উম্মতদের মিথ্যার ব্যাপারে সতর্ক করেছেন। আবদুল্লাহ বিন মাসউদ (রা.) থেকে বর্ণিত বিশাল একটি হাদিসের একাংশে উল্লেখ আছে, … ‘সাবধান! তোমরা মিথ্যাচারিতা থেকে দূরে থেকো। কেননা মিথ্যাচারিতা দ্বারা না সফলতা অর্জন করা যায়, না অর্থহীন অপলাপ থেকে বাঁচা যায়।’ (ইবনে মাজাহ, হাদিস: ৪৬) প্রিয় নবী (সা.) এই অভ্যাসকে খুব বেশি ঘৃণা করতেন। কারো মধ্যে মিথ্যা বলার প্রবণতা থাকলে তিনি তাদের ভিন্ন…
সময় সমাচার ডেস্ক : আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইরৈ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এই মহাসমাবেশের ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি ও মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির শাহ্ মুহিদুল্লাহ বাবুনগরী। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বেশকিছু দাবির কথা বলেন। …
সময় সমাচার ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমনি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমনির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি। এদিকে, সম্প্রতি সামাজিকমাধ্যমে বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলো চিত্রনায়িকা পরীমনির ছবি বলে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার বাংলাদেশ টিমের অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত সেসব ছবি পরীমনির নয়, বরং ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে সেখানে প্রযুক্তির সাহায্যে এই ঢালিউড অভিনেত্রীর মুখমণ্ডল প্রতিস্থাপন করা হয়েছে। ফ্যাক্টচেক প্রতিষ্ঠানটি জানায়, এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রচারিত ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চ করলে ‘Aakarshi Jolly’ নামের এক ফেসবুক অ্যাকাউন্টে গত ২৪ মার্চ…
