Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
- বিজ্ঞান ও প্রযুক্তিই গড়বে আগামী বিশ্বের ভবিষ্যৎ: তারেক রহমান
- বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
- ফের চালু হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর, আবেদন যেভাবে
- দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
- অনুমতি ছাড়াই কনসার্টের টিকিট বিক্রি, শেষ মুহূর্তে স্থগিত
- ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান
- বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করছেন কেইন
Author: Somoy Shomachar
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় এখন প্রকৃতি যেন সোনালী রঙে রাঙিয়ে উঠেছে। রাস্তার পাশে সারি সারি সোনালু গাছ, আর তাতে ঝুলে থাকা ঝাড়বাতির মতো ফুলের গুচ্ছ—স্কুল শিক্ষার্থী ও পথচারীদের দৃষ্টি কেড়ে নিচ্ছে প্রতিমুহূর্তে। দীঘিনালা উপজেলায় যাওয়ার পথে দীঘিনালা গার্লস স্কুলের সামনে দেখা মিলবে এই সোনালু ফুলের। এই গাছ মেইন রোডের পাশে হওয়ায় এ সৌন্দর্য উপভোগ করছে দীঘিনালা উপজেলা তিনটি স্কুলের শিক্ষার্থীরাও দীঘিনালা গার্লস স্কুলে ঢোকার মুখপথেই এই সোনালু ফুলের দোখা পাই শিক্ষার্থীরা । বসন্তের বিদায় এবং গ্রীষ্মের আগমনীতে সোনালু ফুলে সেজে উঠেছে পুরো এলাকা। সূর্যের আলোয় ঝলমল করে ওঠা এই সোনালি ফুলগুলো যেন প্রকৃতির এক অসাধারণ উপহার। স্থানীয় বাসিন্দা…
বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত নিদ্রা সমুদ্র সৈকত, যা স্থানীয়ভাবে ‘নিদ্রারচড়’ নামেও পরিচিত, বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন স্থান হিসেবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সৈকতটি একদিকে সাগর, অন্যদিকে নদী এবং মাঝখানে কেওড়া ও ঝাউবনে ঘেরা সবুজ পরিবেশের সমন্বয়ে গঠিত। এখানে জোয়ার-ভাটার খেলা, সবুজ ঘাসের বিস্তীর্ণ প্রান্তর এবং শ্বাসমূলের সমারোহ পর্যটকদের মুগ্ধ করে। স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল আউয়াল বলেন,নিদ্রা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম। এখানে পর্যটন অবকাঠামো উন্নত করা গেলে এটি দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। স্থানীয় পর্যটন উদ্যোক্তা আরিফ রহমান বলেন,নিদ্রা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য এবং…
ইসলামী ডেস্ক : ইতিহাস মাঝে মাঝে এমন কিছু আলোকবর্তিকা জ্বেলে দেয়, যা কেবল একটি যুগ নয়, সমগ্র মানবজাতির জন্য হয়ে ওঠে দিকনির্দেশক। আসমান থেকে ঝরে পড়া মানবিক আদর্শময় তেমনি এক অনন্য আলোর নাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ (সা.)। যার চরিত্র, যাঁর জীবন এবং যাঁর হূদয়ের কোমলতা পবিত্র কোরআনের আয়নায় উদ্ভাসিত হয়ে প্রষ্ফুটিত হয়েছে এক পূর্ণাঙ্গ মানবিক প্রতিমূর্তিতে। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘আপনি তো নিশ্চয়ই এক মহান চরিত্রের অধিকারী।’ (সুরা আল-কলম, আয়াত : ৪) এ আয়াত এক ঐশী স্বীকৃতি, যেখানে নববী চরিত্রকে শুধু প্রশংসা নয়, মানবজাতির সর্বোচ্চ নৈতিক শিখর হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি ছিলেন এমন এক মানুষ, যাঁর জীবনের প্রতিটি ধাপে…
স্বাস্থ্য ডেস্ক : স্মৃতিশক্তি প্রতিটি মানুষকে করে তোলে বিচক্ষণ ও কর্মোদ্যমী। আর যারা এই স্মৃতিশক্তির ঘাটতি রোগে দিন কাটছেন তারাই বোঝেন কতটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় কর্মময় জীবনে। এ সমস্যার কোনও সমাধান নেই এমন নয়। বিশেষজ্ঞরা বলছেন, কিছু ভিটামিন নিয়মিত খেলে মুক্তি পাওয়া যেতে পারে স্মৃতিশক্তির ঘাটতি থেকে। ভিটামিন শরীরের জন্য ভীষণ জরুরি। যে কোনও ভিটামিনের ঘাটতি হলেই শরীরে নানা উপসর্গ দেয়া দেয়। সবকটি ভিটামিনেরই রয়েছে আলাদা আলাদা ভূমিকা। মূলতঃ ভিটামিন বি-১২ এর অভাবে কমে স্মৃতিশক্তি। ভিটামিন বি-১২ এর ঘাটতি থাকলে মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব পড়ে, ফলে চিন্তাশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। সাধারণত ভিটামিনের তালিকায় গুরুত্বের দিক…
বিনোদন ডেস্ক : মাইলফলকের অপেক্ষায় আলিয়া ভাট। তিনি একজন ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী এবং গায়িকা। বলিউডে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। ২০১৭ সালে থেকে তিনি ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় রয়েছেন। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন আলিয়া ভাট। এবার ক্যারিয়ারে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন তিনি। আসন্ন কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হতে যাচ্ছে তার। এ নিয়ে এক বিবৃতিও আলিয়া ভাট বলেন, প্রথম সব কিছুই ভীষণ স্পেশাল হয়। আর এই বছর আমি কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হতে পেরে খুশি। এটা সিনেমা আর সেল্ফ এক্সপ্রেশনের একটা দারুণ মেলবন্ধন বলা চলে। তিনি আরও বলেন, আমার কাছে বিউটির সংজ্ঞা হলো নিজস্বতা,…
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর দীর্ঘদিন ধরে অভিনয়ের পর্দায় অনুপস্থিত। ২০২২ সালে প্রথম সন্তানের জন্মের পর নিজেকে পুরোপুরি সন্তান বায়ু কাপুর ও পরিবারকে ঘিরেই সীমাবদ্ধ রেখেছেন তিনি। যদিও বড় পর্দায় নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোনমের সরব উপস্থিতি নজর কাড়ে নিয়মিত। সম্প্রতি আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’কে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম খোলামেলা কথা বলেন তার ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং সন্তান লালন-পালন নিয়ে। সেখানে নিজের শিক্ষাজীবনের একটি অপূর্ণতা নিয়ে আক্ষেপ করে সোনম বলেন, ‘আমি কখনো কলেজে যাইনি। কিন্তু আমার স্বামী আনন্দ আহুজা ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হোয়ার্টন স্কুল থেকে পড়েছেন। সেখানে গিয়ে বুঝেছি কী অসাধারণ এক অভিজ্ঞতা আমি মিস করেছি।’ এই…
স্বাস্থ্য ডেস্ক : অনেকে আছেন যাদের হাতের তালু অনবরত ঘামে—এমনকি ঠান্ডা পরিবেশেও! এ সমস্যা শুধু অস্বস্তিকরই নয়, সামাজিক ও পেশাগত জীবনেও অপ্রত্যাশিত বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যা অনেক সময় ভিটামিনের অভাব থেকে সৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে ভিটামিন ডি ও ভিটামিন বি১২–এর ঘাটতি হলে এমন উপসর্গ দেখা দিতে পারে। কোন ভিটামিনের অভাবে হাতের তালু ঘামে? ১. ভিটামিন ডি (Vitamin D): ভিটামিন ডি-এর ঘাটতি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং স্নায়ুতে অস্বাভাবিক উত্তেজনার সৃষ্টি করে। এতে শরীরের কিছু নির্দিষ্ট অংশ, বিশেষ করে তালু বা পায়ের তলা ঘেমে যেতে পারে। এছাড়া শিশুদের ক্ষেত্রে মাথার তালু ঘামাও ভিটামিন…
আবহাওয়া ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার (৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা। তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ বড় ধরনের গরম বা ঠাণ্ডার…
নড়াইল প্রতিনিধি : ২০২৫ সালের বোরো মৌসুমে নড়াইল জেলায় বাম্পার ফলন হলেও এপ্রিলের শেষ সপ্তাহে আকস্মিক কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত কৃষকদের জন্য নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে, আর অনেক ধানগাছ মাটিতে নুয়ে পড়ায় ফলনের গুণগত মান ও বাজারদর দুটোই কমেছে। নড়াইল জেলার তিনটি উপজেলায় মোট ৫০,২৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ২৩,২৫৫ হেক্টর, কালিয়ায় ১৬,৫২০ হেক্টর এবং লোহাগড়ায় ১০,২৫০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, এই আবাদ থেকে প্রায় ২,২০,৭৩০ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। লোহাগড়া উপজেলার কৃষক মো. আনোয়ার হোসেন জানান, “এবার ধানের ফলন…
সময় সমাচার ডেস্ক : আসন্ন কুরবানির ঈদে রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন কুরবানির ঈদে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবী। রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। এর আগে গত ২৫ এপ্রিল রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কুরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী…
