Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী
- কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬
- তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের আদালতে
- মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে: কৃষিমন্ত্রী
- কঙ্গোতে বিদ্রোহী হামলায় নিহত ৫০
- ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ
- হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত ৪
Author: Somoy Shomachar
সময় সমাচার ডেস্ক : গুলশানের পর এবার মিরপুর-১০ ও ফার্মগেটের ইন্দিরা রোডকে ব্যাটারিচালিত রিকশামুক্ত ঘোষণা করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একইসঙ্গে তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ ও রাস্তার ট্রাক পার্কিং নিষিদ্ধ করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের হাইক্কার খালে (কাটাসুর) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য সাংবাদিকদের জানান। তিনি বলেন, “মিরপুর-১০ ও ফার্মগেট ইন্দিরা রোড সম্পূর্ণরূপে ফুটপাত হকার ও ব্যাটারিচালিত রিকশা (টেসলা) মুক্ত করা হবে। দিনে ও রাতে অভিযান চালানো হবে।” প্রশাসক আরও জানান, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য কাজ চলছে এবং আগামী কোরবানির ঈদের আগেই একটি স্থায়ী সমাধানে…
অনলাইন ডেস্ক : কানে সারাক্ষণ হেডফোন গুঁজে রাখলে, তা কানের ক্ষতি করে—কথাটি মোটামুটি সবাই কমবেশি শুনেছেন। বিশেষজ্ঞদের মতে, হেডফোনের কারণে শ্রবনশক্তি ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। তবে কয়েকটি নিয়ম মেনে হেডফোন ব্যবহার করতে পারলে শ্রবনশক্তি বাঁচানো সম্ভব। *একটানা ৩০ মিনিটের বেশি ইয়ারফোন, ইয়ারবাড বা হেডফোন ব্যবহার করবেন না। মোবাইলে কোনও সিনেমা দেখতে হলে ৩০-৪০ মিনিট পর পর মিনিট পাঁচেকের বিরতি নিন। এই মিনিট খানেক শ্রবনইন্দ্রিয়কে বিশ্রাম দিন। *হেডফোন বা ইয়ারফোনে কখনওই সর্বোচ্চ ভলিয়্যুমে কিছু শুনবেন না। এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। ইয়ারফোনের মাধ্যমে এই আওয়াজ সরাসরি কানে প্রবেশ করে। তাই এ বিষয়ে বিশেষভাবে সচেতন থাকা জরুরি। *অন্যের ব্যবহৃত হেডফোনের মাধ্যমে…
ইসলামী ডেস্ক : নারীদের মাথায় ওড়না রাখা বা সতর ঢাকা অজুর সাথে সম্পৃক্ত কোনো বিধান নয়। অজুর শুদ্ধ হওয়ার জন্য অজুর সময় মাথায় ওড়না রাখা জরুরি নয়। অজুর সময় মাথায় ওড়না রাখা উত্তম বা মুস্তাহাবও নয়। নারীরা তাদের সুবিধা অনুযায়ী মাথায় ওড়না রেখে বা না রেখে অজু করতে পারেন যখন তারা কোনো পরপুরুষের দৃষ্টির সামনে না থাকেন এবং তাদের পর্দা নষ্ট হওয়ার আশঙ্কা না থাকে। যদি কোনো নারী বিশেষ কোনো পরিস্থিতিতে পরপুরুষদের সামনে অজু করেন, তাহলে পর্দার বিধান অনুযায়ী নিজেকে যথাসম্ভব আবৃত রেখেই অজু করতে হবে। এ রকম ক্ষেত্রে অজুর সময় মাথায় ওড়না রাখার চেষ্টাও করতে হবে। পর্দা ইসলামের ফরজ…
রাজধানীতে সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করছেন। এতে করে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীরা নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এতে আরও বলা হয়, যানজট কমানোর জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে। তারপরও সড়ক অবরোধ করার মতো ঘটনায় ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।…
সময় সমাচার ডেস্ক : সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। এতে ১৩ পদে মোট ৬৬২ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম ও পদসংখ্যা: ১. পেন্ট্রিম্যান (ক্যাজুয়াল) পদসংখ্যা: ১৬২টি আবেদনের বয়স: ৩২ বছর ২. ডিসওয়াসার (ক্যাজুয়াল)পদসংখ্যা: ৮টি আবেদনের বয়স: ৩২ বছর ৩. হাইজিন হেলপার (ক্যাজুয়াল) পদসংখ্যা: ১৬টিআবেদনের বয়স: ৩২ বছর ৪. কিচেন হেলপার (ক্যাজুয়াল) পদসংখ্যা: ২৫টি আবেদনের বয়স: ৩২ বছর৫. বেকার হেলপার (ক্যাজুয়াল) পদসংখ্যা: ১২টি আবেদনের বয়স: ৩২ বছর ৬. মেইন্টেন্যান্স হেলপার (ক্যাজুয়াল) পদসংখ্যা: ১০টিআবেদনের বয়স: ৩২ বছর ৭. স্টোর হেলপার (ক্যাজুয়াল) (শুধু পুরুষ) পদসংখ্যা: ৫টি আবেদনের বয়স: ৩২ বছর ৮. এয়ারক্রাফট টেকনিক্যাল…
আন্তর্জাতিক ডেস্ক : ভারতশাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর পাকিস্তানে সঙ্গে সিন্ধু পানিবন্টন চুক্তি স্থগিত এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে ভারত। এছাড়া সার্ক ভিসায় আসা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই সিদ্ধান্তগুলো জানান। এছাড়াও সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না- সেই তথ্যও জানানো হয়েছে। যারা ওই ভিসায় ইতিমধ্যেই ভারতে রয়েছেন, তাদেরও ওই ভিসা বাতিল করা হচ্ছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সেদেশের সেনা,…
সময় সমাচার ডেস্ক : চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে দেশে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মূলত সেখানে তিনি তার এই রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, দলটির নাম হতে যাচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’। নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর…
আবহাওয়া ডেস্ক : রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া নদীবন্দরের জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
খুলনা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের মধ্যে আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গেল ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের ঘটনার পর ৬ দফা আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ক্যাম্পাস ও হল বন্ধ ঘোষণা করে। হামলার ঘটনায় কুয়েট প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে পাশাপাশি ঘটনা সঙ্গে জড়িত সন্দেহের ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। অন্যদিকে কুয়েট ক্যাম্পাসের বাইরের একজন বহিরাগত ২২ জন শিক্ষার্থীকে নাম উল্লেখ করে একটি মামলা করে। গত…
স্বাস্থ্য ডেস্ক : মানুষ দেহে রোগ প্রতিরোধে ভিটামিনের কোনো বিকল্প নেই। ‘ভিটামিন সি’–এর গুরুত্ব অনেক। শরীরের যেকোনো ক্ষত দ্রুত সারিয়ে তুলতেও এই ভিটামিনের বিকল্প নেই। হাড় ও দাঁতের জন্যও ভিটামিন সি দরকারি। এটি ত্বকের টিস্যুর গঠনেও সরাসরি অংশ নেয়। ভিটামিন সি-এর ঘাটতির ফলে ‘স্কার্ভি’ রোগে আক্রান্ত হয় মানুষ। এ শব্দটির উৎপত্তি স্কোরবুতাস (ল্যাটিন), স্করবাত (ফরাসি) এবং স্কোরবাট (জার্মান) থেকে। স্কার্ভি ছিল সারা বিশ্বের নৌ বাহিনীর সদস্যদের একটি নিয়মিত রোগ। ১৯৪৭ সালে স্কার্ভি রোগে আক্রান্ত ১২ জন নাবিকের জন্য ছয়টি ভিন্ন ভিন্ন চিকিৎসার একটি ট্রায়াল পরিচালনা করেন জেমস লিন্ড। যে ট্রায়ালে স্কার্ভি চিকিৎসায় শুধু কমলালেবু এবং লেবু জাতীয় ফল কার্যকর প্রমাণিত…
