Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- মোহাম্মদপুরে পিস্তলসহ ‘দাগি রুবেল’ গ্রেপ্তার
- মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী
- কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬
- তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- হাদি হত্যার প্রধান দুই আসামি পশ্চিমবঙ্গের আদালতে
- মহাসড়কের রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসবে: কৃষিমন্ত্রী
- কঙ্গোতে বিদ্রোহী হামলায় নিহত ৫০
- ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন মানুষ
Author: Somoy Shomachar
স্বাস্থ্য ডেস্ক : দেশজুড়ে বয়ে যাওয়া প্রচন্ড তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। তীব্র এই গরমে নানা অসুখ হানা দেয় শরীরে। তার মধ্যে অন্যতম খাবার হজমের সমস্যা। এই সমস্যা থেকে হতে পারে পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, আবার হতে পারে ডায়রিয়াও। তাছাড়া একটু বেশি খেয়ে ফেললে কিংবা স্বাভাবিকের চাইতে একটু বেশি তেলেভাজা জাতিয় খাবার বা মশলাদার খাওয়ারের অভ্যাস থাকলে কিছু দিন পর পরই হজমের সমস্যায় অনেককেই পড়তে দেখা যায়। এই রকম হজমের সমস্যার সমাধানের জন্য ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা। কিছু অভ্যাসে বদল এনে আর কয়েকটি নতুন অভ্যাস গড়ে তুলে হজমশক্তি বাড়িয়ে নেওয়া যায় খুব সহজেই। চলুন তেমন কয়েকটি নিয়ম জেনে…
বিনোদন ডেস্ক : নিজের কাজ নিয়ে ভালোই সময় যাচ্ছিল বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা অরোরার। এর মধ্যেই খবরের শিরোনাম হলেন তিনি। জানা গেল তার বিরুদ্ধে হতে পারে গ্রেপ্তারি পরোয়ানাও। গণমাধ্যমটি জানায় ২০১২ সালের একটি মামলায় সাক্ষী হিসেবে হাজির না হলে মালাইকা অরোরার বিরুদ্ধে জারি হতে পারে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। বলিউডের এই তারকা এমন সতর্কবার্তাই দিলো মুম্বাই আদালত। আদালত জানিয়েছে, মালাইকা অরোরার যদি আগামী শুনানিতে আদালতে না আসেন, তবে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এর আগে ২৯ এপ্রিলের শুনানিতে তিনি আদালতে হাজির হননি, যদিও তার আইনজীবী উপস্থিত ছিলেন। আদালতের প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার…
অনলাইন ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, দেশের বর্তমান রিজার্ভ ২৭৪১১ দশমিক ৫৭ মিলিয়ন বা ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। আজ বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৭৪১১ দশমিক ৫৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২২০৪৭ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৬৭৮৯ দশমিক ২১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি…
বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় তারকারা প্রায়ই নানা রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। ভুয়া অ্যাকাউন্ট ও পেজ নিয়ে পড়তে হয় অনেক বিড়ম্বনায়। মাঝে মধ্যেই ভুয়া ফ্যান পেজ থেকে তারকাদের নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়, আসে প্রতারণার অভিযোগও। এবার এমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে এ অভিনেত্রী ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিশ্চিত করেছেন বিষয়টি। শবনম ফারিয়া লিখেছেন, ‘এবার এক গণ্ডার বড় ভাই এই আপার (পোস্টে উল্লেখ করা একটি ছবি) ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছেন। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এত কষ্ট করে এডিট করে!’…
স্বাস্থ্য ডেস্ক : পানির অপর নাম জীবন। আমাদের শরীরের ৭০ শতাংশই পানি এবং এই পানির জন্যই শরীরের সব রকম কাজকর্ম চালিত হয়। স্বাস্থ্য ভালো থাকার থাকার জন্যও পানির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে গরমের দিনে হাইড্রেশন ঠিক না হলে ওজন কমানো, ত্বক ও সুস্থ হৃদয় সম্ভব নয়। শরীরে পানির ঘাটতি তৈরি হলে প্রাথমিকভাবে যেসব উপসর্গগুলো দেখা যায়। যেমন সব সময় খিদে পায়। প্রস্রাব হলুদ হয়ে যায়। প্রস্রাব করার সময় জ্বালা করতে পারে। শ্বাসের মধ্যে দুর্গন্ধ থাকে। মাথা ব্যথা। কোষ্ঠকাঠিন্য। দুর্বলতা। ত্বক শুষ্ক হয়ে যাওয়া। অস্থিসন্ধিতে ব্যথা। মোটা হয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি। লো ব্লাডপ্রেসারের সমস্যা। কিডনির সমস্যা ইত্যাদি। এ ধরনের লক্ষণ দেখা…
সময় সমাচার ডেস্ক : মে দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১ মে) বন্ধ থাকবে রাজধানীর পাহ্নপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শপিং মল কর্তৃপক্ষ। এতে বলা হয়, আগামীকাল শপিং মল বন্ধ থাকলেও খোলা থাকবে টগি ফান ওয়ার্ল্ড ও স্টার সিনেপ্লেক্স। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রবেশ করা যাবে টগি ফান ওয়ার্ল্ড ও সিনেপ্লেক্সে।
ইসলামী ডেস্ক : কাবাগৃহের নবনির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর আল্লাহ তাআলা ইবরাহিম (আ.)-কে নির্দেশ দেন ‘মানুষের মধ্যে ঘোষণা করে দাও।’ সেই নির্দেশনা অনুযায়ী তিনি হজের আজান দেন। এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে : ‘আর মানুষের কাছে হজের ঘোষণা দাও; তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃশকায় উটে চড়ে দূর পথ পাড়ি দিয়ে’। (সুরা : হজ, আয়াত : ২৬-২৮) এই ঘোষণার পর পৃথিবীর পাহাড়গুলো অবনত হয়ে যায় এবং তাঁর আওয়াজ পেৌঁছে যায় পৃথিবীর দিক-দিগনে্ত। ইবরাহিম (আ.)-এর এ আওয়াজ আল্লাহ তাআলা সব মানুষের কানে কানে পেৌঁছে দেন। এমনকি যারা ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, তাদের কানে পর্যন্ত এ আওয়াজ পৌঁছে দেওয়া…
বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো ঘটনায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে নোটিশে ডাক্তার জাহাঙ্গীর কবির ও ডাক্তার তাসনিম জারার নাম থাকার কারণে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। যেখানে তিনি উল্লেখ করেছেন যে, ‘ধীরে ধীরে এই দেশ মেধাশূন্য হয়ে পড়ছে।’ তিনি একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘অবশেষে সরকার যখন বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনা করার জন্য উদ্যোগী হচ্ছে, ঠিক তখনই আপনারা এমন একজন মেয়েকে আইনি নোটিশ পাঠাচ্ছেন যিনি এই বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন।’ ‘তিনি (ডাক্তার তাসনিম জারা) এমন একজন যিনি…
নীলফামারী প্রতিনিধিঃ হেমন্তের পর পরই তিস্তার বুকে জেগে উঠে অসংখ্য বালু চর। আর সেই বালুচরে মিষ্টি কুমড়া চাষ যেন কৃষকের কাছে সোনার ফলন । চাষতে জানলে বালু চরেও যে সোনা ফলানো যায় তারই প্রমাণ করেছে উত্তরের জেলা নীলফামারীর জলঢাকা উপজেলার তিস্তাপাড়ের কৃষকেরা। চর বালুতে মিষ্টি কুমড়া চাষ করে তাদের মুখে জেনো আহ্লাদের হাসি ফুটেছে।কৃষি নির্ভর এ জেলায় বর্ষাকালে তিস্তা নদীতে খরস্রোত থাকলেও বর্ষায় নদীর দু’কুল উপচিয়ে বন্যায় প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে। একই সাথে ভাঙনের কবলিত হয় ফসলি জমি বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা। বর্ষার বিদাযের পরে ধু-ধু বালু চরে পরিণত হয় তিস্তা নদী।বন্যা আর ভাঙনে সম্পদহারা চরাঞ্চলের মানুষ জীবন জীবিকার…
খুলনা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপ-উপাচার্য শেখ শরীফুল আলম বলেছেন, ‘আমি পদত্যাগ করিনি বা আমাকে পদত্যাগ করতে বলাও হয়নি। আমি গতকাল রাত ১০টায় ক্যাম্পাস থেকে বেরিয়েছি। তবে কোনো কাগজে স্বাক্ষর করিনি। এটা অব্যাহতি হতে পারে।’ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর শেখ শরীফুল আলম সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের যদি বলতো ক্যাম্পাসের পরিস্থিতি স্থিতিশীল রাখতে পদত্যাগ করতেই হবে, এটাই একমাত্র সমাধান। তাহলে আমরা পদত্যাগ করতাম। আমি কোনো পদত্যাগপত্র পাঠাইনি।’ উপ-উপাচার্য শেখ শরীফুল আলম বলেন, ‘ইউজিসির টিম গতকাল সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছে। বেশির ভাগ…
