Author: Somoy Shomachar

ইসলামী ডেস্ক : বিশুদ্ধ ঈমান, আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ পবিত্র কোরবানি। কোরবানির মাধ্যমে মুসলিম উম্মাহ মহান আল্লাহর প্রতি তাদের আনুগত্য, আন্তরিকতা ও ভালোবাসার স্বাক্ষর স্থাপন করে, যেমন করেছিলেন, মুসলিম জাতির পিতা ইবরাহিম (আ.)। মহান আল্লাহর আদেশ পালনের উদ্দেশে তিনি নিজের কিশোর বয়সী কলিজার টুকরা সন্তান ইসমাঈল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। মহান আল্লাহ তাঁর এই আনুগত্যে খুশি হয়ে ইসমাঈল (আ.)-এর স্থলে পশু কোরবানির ব্যবস্থা করেন এবং তাঁর এই পূর্ণ আনুগত্য ও তাকওয়াকে কবুল করেন। কোরবানিতে মুখ্য বিষয় হওয়া উচিত তাকওয়া ও আন্তরিকার সঙ্গে মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন। কেননা পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন,…

Read More

আবহাওয়া ডেস্ক : দেশের ৭ অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বুধবার (৪ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশে বিচ্ছিন্নভাবে…

Read More

ইসলামী ডেস্ক : কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের এক অনন্য উপায়। প্রিয় নবী হজরত মুহাম্মাদ (সা.) মদিনায় হিজরতের পর প্রতিবছর কোরবানি করেছেন এবং যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, তাদের প্রতি অভিসম্পাত করেছেন। অতএব, যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দান করছেন, তাদের উচিত কোরবানি করা। কোরবানির পরিচয় কোরবানি শব্দটি আরবি। এর অর্থ উৎসর্গ করা, জবাই করা। পরিভাষায়, নির্দিষ্ট প্রাণী নির্দিষ্ট সময়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য জবাই করাকে কোরবানি বলে। (কামুসুল ফিকহি) কোরবানির হুকুম ইমাম আবু হানিফা, ইমাম মালেক, ইমাম জুফার, ইমাম হাসান, ইমাম কুদুরির মতে, সামর্থ্যবান ব্যক্তির কোরবানি করা ওয়াজিব। (শরহে বেকায়া, পৃষ্ঠা-৪৭৩) কোরবানি ওয়াজিব হওয়ার…

Read More

সময় সমাচার ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার আজ মঙ্গলবার (৩ জুন) বন্ধ থাকবে। তবে যাত্রীসেবা নিশ্চিত করতে বিকল্প সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসআইটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বলে এই সময়ে সার্ভারনির্ভর চেক-ইন ও অন্যান্য প্রক্রিয়া বন্ধ থাকবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব বলেন, সার্ভার বন্ধ থাকার সময় নির্ধারিত এয়ারলাইন্সগুলো ম্যানুয়ালি চেক-ইন কার্যক্রম সম্পন্ন করবে। ওই তিন ঘণ্টা যাত্রীসেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক যাত্রীদের নিজ…

Read More

স্টাফ রিপোর্টার : ঈদ উপলক্ষে গ্রাহকদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেড (ডেসকো)। ঈদুল আজহার ছুটির আগে পর্যন্ত রিচার্জের আহ্বান জানিয়েছে ডেসকো। সোমবার (২ জুন) এক বার্তায় ডেসকো জানায়, পবিত্র ঈদুল আজহার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে অনুরোধ করা হচ্ছে। ওই বার্তায় ডেসকো তাদের গ্রাহককে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে। যেকোনো প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। আগামী ৭ জুন পবিত্র ইদুল আজহা। এ উপলক্ষে ৫ জুন থেকে টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো…

Read More

চিকিৎসা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে।এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। সোমবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একজন।

Read More

স্বাস্থ্য ডেস্ক : আমাদের শরীরের সুস্থতার মূল চাবিকাঠি লুকিয়ে আছে অন্ত্রে। প্রতিদিন আমরা যা খাই, তার সঠিক হজম, পুষ্টি গ্রহণ এবং রোগ প্রতিরোধ—এই তিনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের অন্ত্র বা গাট। অথচ অনেকেই এর যত্নে খুব একটা সচেতন নই। ফলে বদহজম, গ্যাস্ট্রিক, পেট ফাঁপার মতো সমস্যায় ভুগতে হয় প্রায়ই। তবে আশার কথা, কিছু সাধারণ ঘরোয়া খাবার রয়েছে, যেগুলো নিয়মিত খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখা একেবারেই সহজ। চলুন, জেনে নিই কোন কোন উপাদান অন্ত্রের যত্নে সবচেয়ে কার্যকর। হলুদ হলুদের মূল উপাদান ‘কারকিউমিন’ একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্লেমেটরি। গরম দুধে বা গরম ভাতে কাঁচা হলুদ বা সামান্য গুঁড়ো হলুদ মিশিয়ে খেলে অন্ত্রের প্রদাহ কমে…

Read More

আবহাওয়া ডেস্ক : দেশের ৮ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অফিসের…

Read More

স্টাফ রিপোর্টার : দেশের কিছু এলাকায় আজ মঙ্গলবার (৩ জুন) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা টঙ্গী বিসিক, পাগাড়, মরকুন, শিলমুন, মাজুখান বাজার, আরিচপুর, গোপালপুর ও তালটিয়া বাজার এলাকায় বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

Read More

গাজীপুরের কাপাসিয়ার ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ’-র নাম না পাল্টানোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। সোমবার (২ জুন) বিকেলে নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, গত কয়দিন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাজউদ্দীন আহমদ কলেজের নাম পরিবর্তন বিষয়ে আমাকে ট্যাগ করে পোস্ট দিয়েছেন, যদিও এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। মন্ত্রণালয়ের কাজে ট্যুরে থাকায় এই বিষয়ে মনোযোগ দিতে পারিনি। আজকে শিক্ষা উপদেষ্টা আবরার ভাইয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলার সুযোগ হয়। উনি স্পষ্ট বলেছেন, তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তন না…

Read More