Author: Somoy Shomachar

বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনেত্রী ওয়েব সিনেমা কমেডি জনরার ওয়েব সিনেমাটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী। ৭ পর্বের প্রায় ১৭৮ মিনিটের এই ওয়েব সিরিজটি দুর্দান্ত এক গল্প এবং বিশাল কাস্ট-ক্রু নিয়ে নির্মাত। এতোমধ্যে সিরিজের ট্রেইলার ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। ‘বোহেমিয়ান ঘোড়া’ওয়েব সিনেমায় মুখ্য ভূমিকা অর্থাৎ আব্বাস চরিত্রে মোশাররফ করিম এরইমধ্যে আলোচনার কেন্দ্রে। অভিনেতার ৮ বউ এর ভূমিকায় আছেন রুনা খান, তানজিকা আমিন, মৌসুমি হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, রোবিনা রেজা জুঁই এবং নতুন দুই মুখ আসমা উল হুসনা বৃষ্টি ও সারাহ জেবিন অদিতি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, অশোক বেপারি, পঙ্কজ…

Read More

সময় সমাচার ডেস্ক : ঈদের আনুষ্ঠানিক ছুটির প্রথম দিনে আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথে শেকড়ের টানে ফিরছেন তারা; কিন্তু যাত্রাপথ যেটাই হোক, গন্তব্য পৌঁছাতে সবার ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যানজট। ঈদযাত্রায় সড়ক পথে আজই বেশি সংখ্যক মানুষ রাজধানী ছাড়ছেন। বৃহস্পতিবার সকাল থেকেই সড়কে ঢাকা ছাড়ার হিড়িক দেখা যায়। ঈদের আগে শেষ কর্মদিবসের পর সকাল হতেই রাস্তায় ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। অন্যদিকে, ঈদযাত্রায় সর্বোচ্চ চাপ এখন গাবতলী-টেকনিক্যাল, কল্যাণপুরে। কোথাও যানজট, কোথাও ধীরগতির কারণে উত্তরবঙ্গ রুটের অধিকাংশ ঢাকাফেরত বাস পড়ছে ভোগান্তিতে।

Read More

ইসলামী ডেস্ক : আজ (বৃহস্পতিবার, ৫ জুন) পবিত্র হজ। ভোর থেকে দলে দলে হজযাত্রীরা মিনা থেকে আরাফাতের ময়দানে হাজির হচ্ছেন। আরাফাতের ময়দান মুখর হয়ে উঠেছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ ময়দানে অবস্থান করবেন বিশ্বের দেড় শতাধিক দেশ থেকে আসা লাখ লাখ মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। বুধবার (৪ জুন) মিনায় অবস্থান করেছেন হজযাত্রীরা। সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তারা মক্কা থেকে মিনায় যান। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেন। আজ ফজরের নামাজ আদায় করেই তারা আরাফাতের ময়দানে যেতে শুরু করেন। লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে…

Read More

নিজস্ব প্রতিনিধি : কালের বিবর্তনে আমাদের দেশে সোনালু গাছের দেখা এখন খুব একটা মেলে না। তবে যেখানে এই গাছ এখনো টিকে আছে, সেখানে বসন্ত ও গ্রীষ্মের সন্ধিক্ষণে হলুদ ফুলে প্রকৃতি যেন নতুন জীবন ফিরে পায়। রাস্তার পাশে ঝুলে থাকা ফুলের মালার মতো থোকাগুলো পথচারীদের চোখে এক শান্তির পরশ বুলিয়ে দেয়। ক্লান্ত মন ও শরীর যেন মুহূর্তেই প্রশান্তিতে ভরে ওঠে। দিনাজপুরের বীরগঞ্জে এখন প্রকৃতির এক অনন্য সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে সোনালু ফুল। গ্রীষ্মের দাবদাহের মধ্যে এই হলুদ রঙের ফুল যেন পথচারীদের ক্লান্তি ভুলিয়ে দেয়। উপজেলার বিভিন্ন সড়কের পাশে, বাড়ির আঙিনায়, বিদ্যালয়ের চারপাশে, এমনকি ফাঁকা জমিতেও ফুটে উঠেছে সোনালু ফুলের মৃদু সৌন্দর্য। এই…

Read More

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ডপয়েন্টে ৭৭ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ৮৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৬৮ এবং কাজিপুর পয়েন্টে ১১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়নের চরাঞ্চলের মানুষের মাঝে আগাম বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সে সঙ্গে নিম্নাঞ্চলের ফসলও তলিয়ে যাওয়ার আশঙ্কায় আছে চরাঞ্চলের মানুষ। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। আরো দুইদিন পানি বাড়বে। তবে এ দফায় বন্যা হওয়ার কোনো…

Read More

ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশ ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ৬ মিনিটে প্রথম গোলটি করেন হামজা চৌধুরী। এই গোলের যোগানদাতা অধিনায়ক জামাল ভূঁইয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা হামজা, জামাল ভূঁইয়া ও কাজেমকে তুলে নেন। তাদের পরিবর্তে হৃদয়, মোরসালিন ও ইব্রাহিম নামেন। প্রীতি ম্যাচে নির্ধারিত ৫ জনের বেশিও খেলোয়াড় বদল করা যায়। সিঙ্গাপুর ম্যাচের জন্য কোচ ফুটবলারের পরখ করছেন। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে সোহেল রানা দুর্দান্ত গোল করেন। দূরপাল্লার শটে ভুটানের জালে বল পাঠান সিনিয়র এই ফুটবলার। এর পর দুপক্ষ পাল্টপাল্টি আক্রমণ করলেও শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে…

Read More

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  শ্রীলঙ্কায় দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ১৭ জুন প্রথম টেস্ট গলে শুরু হবে, এরপর কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হব ২৫ জুন। ২ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, যার দ্বিতীয় ম্যাচ ৫ জুলাই। দুটি ম্যাচই কলম্বোয়। এরপর দুই দল যাবে পাল্লেকেলেতে, সেখানে তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৮ জুলাই। পাল্লেকেলেতেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের টেস্ট স্কোয়াড:  নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক,…

Read More

বিনোদন ডেস্ক : শৈশবে কোরবানি ঈদের ঘটনা জানিয়েছেন মেহজাবীন চৌধুরী। তিনি জানান, লুকিয়ে লুকিয়ে হাটে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন। মেহজাবীন বলেন, ঈদে গরু কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এ বিষয়টি খুব ভালো লাগে আমার কাছে। ছোটবেলায় কোরবানি উপলক্ষে বাসায় গরু-ছাগল কিনে আনার পর থেকেই আনন্দের বাঁধ ভেঙে যেত। কোরবানির ঈদ নিয়ে খুব মজার একটি স্মৃতি রয়েছে। মেহজাবীন যোগ করে বলেন, বড়দের কাছে গরুর হাটের নানা গল্প শুনতে শুনতে একবার হাট দেখার খুব ইচ্ছা হলো। চাচাতো ভাইদের কাছে গরুর হাটে যাওয়ার আবদার করলাম। ভাইয়েরা আমাকে নিতে রাজি হলো না। আমি লুকিয়ে তাদের পিছু নিয়েছিলাম। কিন্তু হাটে গিয়ে ভিড়ের মধ্যে তাদের…

Read More

সময় সমাচার ডেস্ক : রাজধানী ঢাকার দ্রুততম ও আধুনিক বাহন মেট্রোরেল চলাচল পবিত্র ঈদুল আজহার দিন অর্থাৎ ৭ জুন বন্ধ থাকবে। বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসক) এ কে এম খায়রুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ০৭ জুন (শনিবার) পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন অর্থাৎ ০৮ জুন সকাল ৮টা থেকে ৩০ মিনিট হিডওয়ে অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে। ৯ জুন থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন যথারীতি চলাচল করবে।

Read More

সময় সমাচার ডেস্ক : বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাভুক্ত কিছু এলাকায় টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না। বুধবার (৪ জুন) এক বার্তায় ডেসকো জানায়, আগামী ১১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত বনানী, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা এবং খিলক্ষেত এলাকায় দৈনিক এক বা একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তবে তা প্রতিবারে এক ঘন্টার বেশি নয়। ডেসকো জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট প্রয়োজন হচ্ছে। এতে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Read More