Author: Somoy Shomachar

সময় সমাচার ডেস্ক : বাংলাদেশের জনগণ ও বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘বাংলাদেশের জনগণ এবং সারা বিশ্বের মুসলমানদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আমি তাদের সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করি। ঈদ মোবারক।’ তিনি আশা প্রকাশ করেন, ঈদুল আজহা সবার জীবনে শান্তি, আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনবে। তিনি লেখেন, ‘এই উৎসব যেন সমাজে ঐক্য ও সম্প্রীতি জাগিয়ে তোলে। আমি এই বিষয়ে মহান আল্লাহর রহমত কামনা করি।’ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকের পক্ষেই এবারের ঈদ পুরোপুরি উপভোগ করা কঠিন হয়ে…

Read More

সময় সমাচার ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ‘পবিত্র ঈদুল আজহা’ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে জানাই শুভেচ্ছা এবং ঈদ মোবারক।’ প্রধান উপদেষ্টা বলেন, মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও চরম ত্যাগের অনুপম নিদর্শন। হযরত ইব্রাহীম (আঃ) মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রিয় সন্তান হযরত ইসমাইল (আঃ)-কে কোরবানি করতে উদ্যত হন। এই দৃষ্টান্ত অনুসরণ করে সারা বিশ্বের মুসলমানগণ ঈদুল আজহায় পশু কোরবানি দিয়ে থাকেন। আল্লাহর নিকট আত্মসমর্পণ ও…

Read More

সময় সমাচার ডেস্ক : কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে প্রতি বছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় ঈদুল আজহার এ জামাত অনুষ্ঠিত হয়। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে মাঠের অনেক জায়গা কর্দমাক্ত থাকলেও আজ জামাতের সময় বৃষ্টি ছিল না, বরং রোদ উঠেছিল। ফলে মুসল্লিরা স্বস্তিতে নামাজ আদায় করেছেন। জামাতে ইমামতি করেন বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। ঈদুল ফিতরের জামাতে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৫ লাখের বেশি মুসল্লি আসলেও এবারের ঈদের জামাতে মুসল্লির সমাগম তুলনামূলক কম। শোলাকিয়ার সুদীর্ঘকালের ঐতিহ্য অনুসারে জামাত শুরুর ৫ মিনিট আগে তিনটি, ৩ মিনিট আগে দু’টি ও ১…

Read More

সিলেট জেলা প্রতিনিধি : পবিত্র ঈদুল-আযহা উপলক্ষ্যে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন করেন পুলিশ কমিশনার সিলেট মহানগরীর কেন্দ্রীয় শাহী ঈদগাহে আসন্ন পবিত্র ঈদুল-আযহার নামাজ সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বৃদ্ধির জন্যে শাহী ঈদগাহ এলাকা পরিদর্শন করেন মান্যবর পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা । এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ ও সাংবাদিকগণ।

Read More

ফেনী প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জেলায় ঈদের জামাতের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন ফেনী। আগামীকাল শনিবার (৭ মে) সকাল সাড়ে ৭টায় ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ফেনী পৌরসভার উদ্যোগে তাপ ও পানি নিরোধক তাঁবু বসানো হয়েছে। নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি নিয়েছে ফেনী পৌরসভা। শুক্রবার (৬ জুন) বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, জেলায় অন্যান্য জামাতের মধ্যে ফেনী বড় মসজিদে ৭ টায়, জহিরিয়া মসজিদে ৭ টা, দক্ষিণ চাড়িপুর ঈদগাহে ৭টা ৩০ মিনিটে, পুলিশ লাইন্স মসজিদে ৭টা, সার্কিট হাউজ মসজিদে ৭টা, জিএ একাডেমি ঈদগাহে ৭…

Read More

অনলাইন ডেস্ক : চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে এবং আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার এবং নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়া‌রিতে ২১৯ কোটি এবং ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার এবং মে মাসে ২৯৭ কোটি রেমিট্যান্স পা‌ঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দা‌য়িত্ব নেওয়ার পর টানা ৮ মাস দুই বিলিয়ন এবং মার্চে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। কেন্দ্রীয়…

Read More

নিজস্ব প্রতিনিধি : নগরভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। শুক্রবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনের বিষয়ে ইশরাক হোসেন বলেন, নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি এখানে। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আগামীকাল যারা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সঙ্গেও মাঠেও থাকব। ইশরাক হোসেন বলেন, নগরভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসতে পারবে না।…

Read More

সময় সমাচার ডেস্ক : আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা ৭টায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। ভাষণের শুরুতে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, নারী-পুরুষ সবাইকে সালাম জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, আমি জানি, আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে। আমি বারবার বলেছি, এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে…

Read More

সময় সমাচার ডেস্ক : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উৎসব নিরাপদ করতে নৌপথের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকান্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহলসহ যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী। বাংলাদেশ কোস্ট গার্ড তার চারটি জোনের এখতিয়ারভুক্ত ঢাকা, ভোলা, চট্টগ্রাম ও মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ/খেয়া/ফেরি ঘাটসমূহে ঈদ উপলক্ষ্যে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযান সমূহে তল্লাশি এবং…

Read More

সময় সমাচার ডেস্ক : ঈদের ছুটিতে রাতের ঢাকার নিরাপত্তায় ৫০০টি ও দিনে ২৫০টি পেট্রোল টিম থাকবে জানিয়েছেন  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। একটি ঈদ জামাতও নিরাপত্তার বাইরে থাকবে না। শুক্রবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। রাজধানীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এখানে একত্রে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ…

Read More