Author: Somoy Shomachar

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন বাবর আলী। বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বত মাকালু জয় করে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই শৃঙ্গে পা রাখলেন। একই সঙ্গে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বত জয়ের কীর্তিও গড়লেন তিনি। বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালুর চূড়ায় পৌঁছান বাবর। নেপালের মহালাঙ্গুর হিমাল অঞ্চলে অবস্থিত এই দুর্গম শৃঙ্গ দীর্ঘদিন ধরেই পর্বতারোহীদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। ‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শিরোনামের এই অভিযানের আয়োজন করে চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ সংগঠন ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। সংগঠনটির সভাপতি ফরহান জামান নেপালের আউটফিটার মোহন লামসালের বরাতে এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৭…

Read More

কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে হজে অংশ নেওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি আরব। হজের জন্য সরকারি অনুমোদন বা পারমিট থাকা বাধ্যতামূলক।  সেইসঙ্গে  ১৪৪৭ হিজরি হজ মৌসুমের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।  দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ বিবৃতিতে সতর্ক করে বলেছে, হজের নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া কেউ হজ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন ১৪৪৭ হিজরি সালের হজ মৌসুম সামনে রেখে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের হজ করার কোনো সুযোগ নেই। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অফিশিয়াল…

Read More

সময় সমাচার ডেস্ক : আম হলো এমন একটি ফল যা আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু এর সম্পর্কে অনেক ধারণা আমরা করি যেগুলো আসলে সঠিক না কি ভুল, তা আমরা বেশিরভাগই জানি না। গ্রীষ্মের সঙ্গে সঙ্গে আম আসে এবং সেইসঙ্গে খাবারের থালা এবং আমাদের আলোচনার অংশ হয়ে যায়। সকালের নাস্তা থেকে শুরু করে গভীর রাতের ভোজন পর্যন্ত, এর আকর্ষণ এড়ানো প্রায় অসম্ভব বলে মনে হয়। তবুও, প্রতি ঋতুতেই বড়দের কাছ থেকে একই সতর্কবাণী আসে- “বেশি আম খেও না, এতে শরীর গরম হয়।” তাহলে, এর মধ্যে কি কোনো সত্যতা আছে? নাকি এটি কেবল আরেকটি ঋতুভিত্তিক লোককথা যা সহজে মিলিয়ে যেতে চায় না?…

Read More

সময় সমাচার ডেস্ক : সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলরক্ষা বাঁধ একের পর এক ভেঙে পড়ায় চরম সংকটে পড়েছেন কৃষকরা। শনিবার (০২ মে) সকালে মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরের একটি বাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকে পড়ায় বিস্তীর্ণ এলাকার ধানক্ষেত তলিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর থেকে টানা বৃষ্টিপাতের ফলে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পায়। এতে মধ্যনগর জামে মসজিদের পাশের কালভার্টসংলগ্ন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্মিত বাঁধ ভেঙে যায়। ভাঙা অংশ দিয়ে দ্রুত গতিতে পানি হাওরে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তেই ফসল ডুবে যায়। সকালে যারা হাওরে ধান কাটতে গিয়েছিলেন, তারা হঠাৎ এ পরিস্থিতির মুখোমুখি হয়ে হতাশ হয়ে পড়েন। অনেক কৃষক কান্নায়…

Read More

সময় সমাচার ডেস্ক : দেশে সরবরাহ কমে যাওয়া আর জ্বালানির সংকটের দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে প্রায় সবকিছুর দাম। এখনও ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। মুরগিতেও স্বস্তি নেই। সোনালির কেজি ৩৬০-৩৭০ টাকা। আর দেশি মুরগি ৭২০। তবে, ব্রয়লার মিলছে ১৮০ টাকাতেই। নিত্যপণ্যের এমন চড়া দামে আয়ের সঙ্গে খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। রাজধানীর বাজার ইলিশে সয়লাব। কিছুটা কমেছে দর। শুক্রবার (১ মে) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। গতকাল মধ্যরাতে শেষ হয়েছে নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। মাত্রই নদীতে গেছেন জেলেরা। তারা ফেরার আগেই রাজধানীর বাজার ইলিশে সয়লাব। দামও কিছুটা কমেছে। ব্যবসায়ীদের দাবি, এসব মাছ কোল্ড স্টোরেজের…

Read More

সময় সমাচার ডেস্ক : আগামী ১০ মে শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ। এ উপলক্ষে প্রথম দিন রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রদান করা হবে। এ বছর মোট ১০৭ জন পুলিশ সদস্যকে এই পদকের জন্য মনোনীত করা হয়েছে। শুধু পুলিশ সদস্যই নয়, র‌্যাবে দায়িত্ব পালন করা সেনাবাহিনী ও বিমান বাহিনীর একাধিক কর্মকর্তাও এবার পদক পাচ্ছেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেওয়ার কথা রয়েছে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের, যেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পুলিশ সপ্তাহ শুরুর আগে আগামী ২ মে (শনিবার) পদকের জন্য মনোনীতদের রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে বলা…

Read More

সময় সমাচার ডেস্ক : দেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) অনুষ্ঠিত কমিটির ১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। পরিস্থিতির জরুরি অবস্থা বিবেচনা করে দ্রুত সরবরাহ নিশ্চিত করতে কমিটি সরাসরি আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির মাধ্যমে এই ডিজেল কেনার সুপারিশ করেছে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে চলমান উত্তেজনার ফলে বিশ্ব ভূ-রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠায় জ্বালানি বাজারে বিঘ্ন ঘটছে। এমন প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববাজারের অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ জ্বালানি…

Read More

সময় সমাচার ডেস্ক : সারাদেশে বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করছে। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে, আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম…

Read More

সময় সমাচার ডেস্ক : সড়ক পরিবহন ব্যবস্থাপনায় সম্পৃক্ত একাধিক সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে রাজধানী ঢাকায় বিশৃঙ্খলা বিরাজ করছে। অথচ ঢাকার সড়কে বিশৃঙ্খলা কমাতে অগ্রাধিকার ভিত্তিতে বাস খাত সংস্কার করা উচিত ছিল। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণে জানা গেছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলার অভাবে সৃষ্ট যানজটে এক দশকে পাঁচ লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। প্রতিবছর এই ক্ষতি হচ্ছে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা। সরকারি নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ডিটিসিএ, ট্রাফিক পুলিশের বাইরে সিটি করপোরেশন, বিআরটিসি, ডিএমটিসিএল ও বিআরটিএ ঢাকার গণপরিবহন সেবা দিলেও সব সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব ফুটে উঠেছে। এক দশকে ক্ষতি পাঁচ লাখ কোটি টাকা : ঢাকা মহানগরীতে যানজটে প্রতিবছর ক্ষতি…

Read More

আবহাওয়া ডেস্ক : দেশের ২০ জেলায় সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এ তথ্য জানান। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০…

Read More