Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- বিমানমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের ইন্তেকাল
- ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা
- জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত
- ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
- প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্রমন্ত্রী
- মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান
Author: Somoy Shomachar
সময় সমাচার ডেস্ক : সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। ক্ষমতায় থাকা অবস্থায়ই তিনি প্রায় এক সপ্তাহ আগে পাসপোর্টটি জমা দেন। শুধু প্রধান উপদেষ্টাই নন, উপদেষ্টা ও উপদেষ্টার পদমর্যাদার অনেকেই ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন। তবে এখনও কয়েকজন উপদেষ্টা লাল পাসপোর্ট জমা দেননি। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা এবং সমমর্যাদার প্রায় ২০ জন ইতোমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। প্রধান উপদেষ্টা সপ্তাহখানেক আগে পাসপোর্ট জমা দেন। অন্যরাও নির্বাচনের আগে নিজেদের পাসপোর্ট ছেড়ে দিয়েছেন। সরকারের এক কর্মকর্তা জানান, বিদায়ী সরকারের অধিকাংশ উপদেষ্টা লাল পাসপোর্ট ফেরত দিয়েছেন।…
সময় সমাচার ডেস্ক : বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষা হবে সরকারের প্রথম বিনিয়োগ। শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নিয়ে যাওয়া সরকারের নির্বাচনী অঙ্গীকার। সেখানে ধাপে ধাপে নিয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয়। রাজপথ দখল করে শিক্ষকদের আন্দোলন করার সুযোগ নেই বলে এ সময় মন্তব্য করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আপনি শিক্ষকতা করবেন, পাশাপাশি আন্দোলন করবেন—এটা হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া যা আসে, আমরা তা অ্যাড্রেস করবো। রাজপথ দখল করে কোনো দাবি-দাওয়া আদায়ের প্রয়োজন নেই। আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। আমরা তাদের পক্ষেই থাকি, কেননা…
আন্তর্জাতিক ডেস্ক : ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় শ্রীলঙ্কায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে পৌঁছেছে। এছাড়া এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৭৬ জন। সরকার প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবিলায় শনিবার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) বলেছে, বৈরী আবহাওয়ায় দেশজুড়ে ১৫ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস এবং ৭৮ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। টানা…
সময় সমাচার ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরিবারের সদস্যরা তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আমিন জানান, ‘লন্ডনের যে হাসপাতাল ও চিকিৎসকদের অধীনে চার মাস থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী।’ তিনি আরও উল্লেখ করেন, খালেদা জিয়া যেন আজ পুরো বাংলাদেশের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতির প্রকাশ। এভার কেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও, তার চিকিৎসা মূলত দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। লন্ডন থেকে ভার্চুয়ালি চিকিৎসকদের সঙ্গে…
সময় সমাচার ডেস্ক : রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র উত্তরণের এ সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং একইসঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি।
খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষা ডিসিপ্লিনের ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে এ আয়োজনে নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। তিনি বলেন, “শিক্ষা ডিসিপ্লিনের শিক্ষার্থীদের রুম সংকট ও অবকাঠামোগত সমস্যা নিরসনের জন্য নির্মাণাধীন শিক্ষা ভবন আগামী বছর জুন মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।” এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা ডিসিপ্লিনের প্রধান(ভারপ্রাপ্ত) কল্যাণী বাইন এবং ডিসিপ্লিনের সম্মানিত অন্যান্য শিক্ষকবৃন্দ- সুবর্ণা সরকার, মোঃ ফজলে রাব্বি এবং রুবাইয়া শারমীন। নবীনদের উদ্দেশ্যে শুভেচ্ছা…
এনবিআর ডেস্ক : আয়করদাতার পূর্ববর্তী যাবতীয় নথি হস্তান্তরের জন্য ৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে কর অঞ্চল-৫ এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনজীবীর কাছে করদাতার নথি দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে জান্নাতুল ফেরদৌস মিতুর বিরুদ্ধে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মিতুকে সাময়িক বরখাস্ত করে এনবিআরের বরখাস্তের তালিকায় তার নাম সংযুক্ত করা হয়েছে।
সময় সমাচার ডেস্ক : আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকারের ঘোষিত সময় আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন। কিন্তু এনসিপিসহ কয়েকটি দল বলছে, সংস্কার এবং বিচারের পর নির্বাচন। এ বিষয়ে আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, জুলাই গণঅভ্যুত্থানের যারা পক্ষশক্তি, তাদের বিচার-বিবেচনাবোধের প্রতি আমাদের আস্থা রয়েছে। ‘এর আগেও বিভিন্ন ইস্যুতে ওনাদের মধ্যে মতবিরোধ হয়েছে। মতবিরোধ শেষও হয়েছে। আপনারা তা দেখেছেন। বিভিন্ন বিষয়ে মতভিন্নতা থাকতে…
সময় সমাচার ডেস্ক : নির্বাচন নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সবকিছুই এই লক্ষ্য মাথায় রেখেই পরিচালিত হচ্ছে। আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।’ এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। ওইটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা এটা সব সময় দেখেছেন। বাংলাদেশে ট্র্যাডিশনালি…
এনবিআর ডেস্ক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদক মহাপরিচালক জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা তৎসহ দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৭নং বিধির আলোকে নির্ধারিত ছক অনুযায়ী তাদের সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এনবিআরের যে ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাওয়া হয়েছে, তারা হলেন— কর কমিশনার (কর অঞ্চল-৩) এমএম ফজলুল হক,…
