দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। জরুরি প্রয়োজন বিবেচনায় ১ লাখ মেট্রিক টন ইএন৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৯তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি উপস্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, মাজদা অয়েল কোং লিমিটেড থেকে এই ডিজেল আমদানি করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা। জরুরি পরিস্থিতি বিবেচনায় দ্রুত সরবরাহ নিশ্চিত করতে সরাসরি আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির মাধ্যমে এই আমদানি কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরানকে ঘিরে উত্তেজনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাতের প্রভাব বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। এর ফলে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখা এবং অভ্যন্তরীণ জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version