সারা দেশে নতুন করে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে তিন জন, বরিশাল বিভাগে এক জন এবং খুলনা বিভাগে এক জন রয়েছেন। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ২৬০ জন।

সোমবার (০৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১০৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগে ২৪৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।

নতুন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এযাবৎ ডেঙ্গুতে সারাদেশে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে।

নতুন ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ২৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ৪ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ যাবত মোট ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ৬ হাজার ১১৪ জন হাসপাতালে ভর্তি আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

Share.
Leave A Reply

Exit mobile version