দিনাজপুরের হিলির ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ৫ ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করে ভারত সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের উপস্থিতি টের পেয়ে রুখে দেয়।

শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে হিলির ঘাসুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

তিনি জানান, শনিবার ভোররাতে হিলির ঘাসুড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় চকগোপাল এলাকার ২৮৮ নম্বর মেইন পিলারের ৪০-এস থেকে ৪৮-এস সাব-পিলার এলাকা দিয়ে তাদের পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা প্রতিহত তাদের সরিয়ে নেয় বিএসএফ সদস্যরা।

অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ঘটনার পরপরই আমি ওই এলাকা পরিদর্শনে গিয়েছি। সেখানে অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি জনবল বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনোভাবেই বিএসএফ কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিতে না পারে।

তিনি বলেন, এই মুহূর্তে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তের ওপারে কোনো লোকজন দেখা যাচ্ছে না। তবে আমরা কোনো কিছুকেই ছোট করে দেখছি না। ওই এলাকায় টহল ও পোস্টের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

ভারত থেকে অবৈধপথে কোনো মানুষ যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

এছাড়া অরক্ষিত সীমান্তগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিজিবি কঠোর নজরদারি রাখছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

Share.
Leave A Reply

Exit mobile version