তারকা জীবনের ব্যস্ততার মাঝেও নিজস্ব স্টাইল আর ব্যক্তিত্বে ভক্তদের চমকে দিতে কখনোই ভুল করেন না মেহজাবীন চৌধুরী। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয়, যেখানে তিনি নিয়মিত শেয়ার করেন নিজের জীবনের নানা মুহূর্ত।

সম্প্রতি আবারও অনুরাগীদের চমকে দিয়ে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবিগুলোতে দেখা যায়, একটি সিলভার রঙের ঝকঝকে ডিজাইনার ড্রেসে নিজেকে সাজিয়েছেন তিনি। সাথে মানানসই গহনা ও মেকআপ তার লুককে করেছে আরও আকর্ষণীয়। নতুন এই সাজে মেহজাবীন যেন ভিন্ন এক আবহে ধরা দিয়েছেন, যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।

ছবিগুলো প্রকাশের পর থেকেই কমেন্ট বক্সে ভেসে আসে প্রশংসার ঢল। এক নেটিজেন লিখেছেন, ‘অপূর্ব সব ছবি, মায়াবী রূপ আর অনবদ্য ফ্যাশন—আপনি আভিজাত্যের এক অনন্য উদাহরণ।’ আরেকজনের মন্তব্য, ‘অনেক সুন্দর লাগছে দেখতে।’

তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ পথচলার গল্প। ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে আলোচনায় আসেন মেহজাবীন। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’, যেখানে তার বিপরীতে ছিলেন মাহফুজ আহমেদ।

এরপর একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি। ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’ এবং ‘হাসো আন লিমিটেড’—সবখানেই ছিল তার সাবলীল উপস্থিতি।

২০১৩ সালে শিখর শাহনিয়াত পরিচালিত ‘অপেক্ষার ফটোগ্রাফি’ নাটকটি তার ক্যারিয়ারে বড় টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। আর ২০১৭ সালের ঈদুল আজহায় মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে আবারও দর্শকের হৃদয়ে শীর্ষস্থান দখল করেন এই অভিনেত্রী।

Share.
Leave A Reply

Exit mobile version