নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সক্রিয় তিনি। নিয়মিতই নিজের কাজ, ভাবনা ও ব্যক্তিগত মুহূর্তের নানা ঝলক শেয়ার করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের একটি নতুন ছবি ফেসবুকে পোস্ট করে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে এক জীবনমুখী ও অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন সুনেরাহ। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জানেন তো, গতকাল তো কেটেই গেছে। আর যা ঘটার, তা তো ঘটেই গেছে। আমি জানি আপনি কিছু ভুল করেছেন এবং সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি।’

ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, ‘তবে আপনি তো শিখতে পেরেছেন, আর কখনো কখনো সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন বাইরে যান এবং আগামীকালের দিনটিকে আরও সুন্দর করে তুলুন।’

সুনেরাহর এই ইতিবাচক ও মোটিভেশনাল বার্তা নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। পোস্টটির মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার বন্যা বইছে। তার চিন্তাভাবনা ও জীবনবোধের প্রশংসা করে একজন লিখেছেন, ‘প্রিয় মানুষের কাছ থেকে চমৎকার একটি অনুপ্রেরণা।’ অন্য একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’

অভিনয়ের পাশাপাশি ইতিবাচক চিন্তা ও অনুপ্রেরণামূলক বার্তার মাধ্যমে ভক্তদের কাছে আরও একবার প্রশংসিত হলেন সুনেরাহ বিনতে কামাল।

Share.
Leave A Reply

Exit mobile version