যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। একই সঙ্গে তিনি জানান, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে।

আর্ন্তজাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনা চলছে না।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই মুহূর্তে আমরা কোনো বিদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দিচ্ছি না এবং অন্য কোনো দেশের আমন্ত্রণে সেখানেও যাচ্ছি না।

তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে। প্রস্তাবিত এই পথটিতে জাহাজ চলাচলের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান লেন থাকবে, যাতে নৌযান চলাচল আরও নিরাপদ ও সুশৃঙ্খল করা যায়।

তবে নতুন নৌপথ বাস্তবায়নের সম্ভাব্য সময়সূচি বা এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

সূত্র: আল জাজিরা

Share.
Leave A Reply

Exit mobile version