দিনাজপুরের বিরল উপজেলায় কৃষি জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে হেলাল বরকু (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিরল ইউনিয়নের ঝাড়পুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎নিহত হেলাল বরকু ওই গ্রামের খাদেমুল ইসলামের ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর নলকূপ থেকে জমিতে পানি দেওয়ার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন হেলাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version