শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের নেতাকর্মীদের হায়েনার মতো শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ শহরের একটি পার্কের মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, শিবিরকে গুপ্ত বলা হচ্ছে। অথচ ১৭ বছর যারা দেশে না থেকে এখন আসছে তারাই গুপ্ত ছিল।

তিনি আরও বলেন, সরকারের মধ্যে উপদেষ্টায় লুকিয়ে থেকে যারা এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, তারাই গুপ্ত। বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতারা ১৭ বছর রাজনীতি করতে পারেনি, এখন তারা উদয় হয়েছে-তারাও গুপ্ত। শিবিরকে নিয়ে এই সমস্ত প্রচার মিথ্যা-গুজব।

এমনকি সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা বহু রক্ত দিয়েছি, দেশের মানুষ বারবার জীবন দিয়েছে। আমরা আর রক্তের বিনিময়ে পরিবর্তনের পথে হাঁটতে চাই না। সরকার জনগণের গণভোটের ম্যান্ডেট যদি মূল্যায়ন না করে, জনগণই আবার রাস্তায় নেমে আসবে। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না।

Share.
Leave A Reply

Exit mobile version