রাজধানীর লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ।
তিনি বলেন, ‘তাকে গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা শেষে আমরা আদালতে প্রেরণ করেছি।’

