যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি নিজেকে মোদির বড় ভক্ত হিসেবে উল্লেখ করে বলেছেন, ভারত যা চাইবে তা-ই পাবে। রোববার রাতে এক ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন।

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে নিযুক্ত দূত সার্জিও গোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠ অবস্থানে রয়েছে।

মোদি একজন অসাধারণ মানুষ এবং তার বন্ধু হিসেবে তিনি গর্বিত। কোনো প্রয়োজনে ভারত যেন সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে, সেটিও নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তাদের অর্থনীতি এখন রেকর্ড অবস্থানে রয়েছে।

দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি বলে জানিয়েছেন মার্কো রুবিও।পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর রুবিও বাণিজ্য, খনিজ সম্পদ এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

বর্তমান প্রশাসন একটি ন্যায্য বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, শুল্ক ও বাণিজ্য নীতি নিয়ে টানাপোড়েন কাটিয়ে দুই দেশ এখন নতুন অর্থনৈতিক কাঠামো তৈরির দিকে মনোযোগ দিচ্ছে।ভারত তাদের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার হিসেবে থাকবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version