ভারতীয় সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত বিমানঘাঁটিতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

বিমানটি রাশিয়ার তৈরি ছিল।

বিবৃতিতে বলা হয়, জোরহাটে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি আন-৩২ বিমান দুর্ঘটনার শিকার হয়। ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এতে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দুর্ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে, যেখানে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী এবং বিধ্বস্ত বিমান দেখা গেছে।

Share.
Leave A Reply

Exit mobile version