২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিদায়ে হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থক।

সেই হতাশার সুর শোনা গেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর কণ্ঠেও।

ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট করেন তটিনী।

সেখানে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা-আমি আমার দলের সাথেই থাকব।’

পোস্টের ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। অনেকের মতে, এই ছবিতে ফুটে উঠেছে পরাজিত ব্রাজিল সমর্থকদের মিশ্র আবেগ-হতাশা, কষ্ট এবং দলের প্রতি অটুট ভালোবাসা।

শুধু পোস্টেই নয়, নিজের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করে প্রিয় দলের বিদায়ে মন খারাপের অনুভূতি প্রকাশ করেছেন তটিনী।

Share.
Leave A Reply

Exit mobile version