পাকিস্তানের বেলুচিস্তানের বারখান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় গোলাগুলিতে পাঁচ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।

বুধবার (১৩ মে) সকালে সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পস যৌথভাবে এই অভিযান পরিচালনা করে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি।

আন্তঃসেবা জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়েছে, ভারত-সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে পরিচিত সন্ত্রাসীদের নির্মূল করাই অভিযানের লক্ষ্য ছিল।

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে এবং উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে সাত সন্ত্রাসী নিহত হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version