যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ীবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (০৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।

তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে দলটি।

হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কারা জড়িত ছিল এবং হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

Exit mobile version