ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঞ্জিল পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২ টার সময়ে সাইনবোর্ড অংশে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, মহাসড়কের চট্টগ্রামগামী লেনের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাকটিভ হাসপাতালের অপর সাইডে হঠাৎ চলন্ত মঞ্জিল পরিবহনের বাসটিতে আগুন ধরে যান।
তবে, বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় হতাহত হয়নি। একপর্যায়ে ফায়ার সার্ভিসকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছেন।
এ বিষয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আমাদের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পরে বাস চালকের সঙ্গে কথা হলে তিনি আমাদের জানান- তার বাসে দুজন মানুষ যাত্রীবেশে উঠে আগুন দিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া অন্যকোনো যাত্রী ছিল না।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, গাড়িতে মাত্র দুজন যাত্রী ছিলেন এবং আগুন ধরার সঙ্গে সঙ্গে তারা নেমে পড়েছেন বলে জেনেছি। তবে অন্য কিছু না আগুন ধরেছে যান্ত্রিক ত্রুটির কারণে।

