প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে দিনাজপুরের বীরগঞ্জে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের হল রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন ডা. অসীম রায় চৌধুরী উপস্থিত থেকে স্বাস্থ্য সেবা প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন- গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ইনচার্জ নিকোলাশ কিস্কু, বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেরাজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, হেল্থ অফিসার শাহিদুজ্জামান প্রমুখ।

এসময় এলাকার প্রায় ১৫০ জন গরিব ও হতদরিদ্র রোগীকে স্বাস্থ্য ব্যবস্থাপত্র, ওষুধ, রোগ নির্ণয়সহ পুষ্টিকর খাবার সামগ্রী স্বল্প মূল্যে প্রদান করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version