যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের মত প্রকাশ করেছেন। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ‘অবিলম্বে আলোচনা’ চান বলে জানান।

দাভোসে তিনি বলেন, “ইউরোপ সঠিক পথে যাচ্ছে না। আমি ইউরোপকে ভালোবাসি, আমি এটিকে ভালো করতে দেখতে চাই, কিন্তু এটি সঠিক পথে যাচ্ছে না। ইউরোপকে চিনতে পারছি না।”

গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মানুষের প্রতি ‘অপরিসীম শ্রদ্ধা’ প্রকাশ করে ট্রাম্প বলেন, “এই দেশটি বিশাল, প্রায় জনবসতিহীন এবং অনুন্নত, অরক্ষিত অবস্থায় বসে আছে।” তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রায় ২০০ বছর ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে।

গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও উন্নয়নের প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ডেনমার্কের কোনো চিহ্নই এখানে নেই। কেবল যুক্তরাষ্ট্রই এই বিশাল ভূমি এবং প্রকাণ্ড বরফখণ্ডের নিরাপত্তা দিতে পারে এবং এর উন্নয়ন করতে পারে।”

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আমি অতিরিক্ত বলপ্রয়োগের সিদ্ধান্ত না নিলে আমরা কিছুই পাব না। আমরা অপ্রতিরোধ্য হব, কিন্তু আমি বলপ্রয়োগ করতে চাই না। আমি বলপ্রয়োগ করব না।”

শেষে তিনি স্পষ্ট করে বলেন, “আমেরিকা যা চাইছে তা হলো গ্রিনল্যান্ড নামের একটি জায়গা।”

সূত্র: বিবিসি

Share.
Leave A Reply

Exit mobile version