কর নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে এবং নির্ভুল আমদানি-রপ্তানির তথ্য যাচাইয়ে এনবিআর-এর সফটওয়্যার অ্যাসাইকুডা সিস্টেমের তথ্য ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে এনবিআর।
এতে বলা হয়, করদাতাদের আমদানি-রপ্তানির পাশাপাশি অগ্রিম আয়করের প্রকৃত তথ্য অ্যাসাইকুডা সিস্টেমের বিজনেস ইন্টেলিজেন্স (বিআই) সার্ভার থেকে সংগ্রহ করে কর নির্ধারণ করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড বলছে, এই ব্যবস্থার ফলে কর নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে। ফলে কর ফাঁকি কমবে এবং করদাতাদের হয়রানিও কমবে। পাশাপাশি আয়কর মামলা নিষ্পত্তি ও ফেরত প্রক্রিয়াও আরও দ্রুত হবে।


