জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৮ এপ্রিল) রাতে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এর আগে রাতে অসুস্থতা অনুভব করলে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে আইসিইউতে নেওয়া হলে মারা যান তিনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাফিয়া রাফির মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করে শোক বার্তা দিয়েছে এনসিপি।

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হন।

রাফিয়া ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন।

তার দুই শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে। রাফিয়া রাফির স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ হবে।

বগুড়া এনসিপির শোক বার্তায় বলা হয়েছে, বুধবার ভোর ৩টার ইন্তেকাল করেছেন রাফিয়া সুলতানা রাফি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, এনসিপির জেলায় আহবায়ক এম এস এ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ। তার বয়স হয়েছিল ৩২ বছর।

তিনি রাত ১০টার সময় অসুস্থ অনুভব করলে তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার স্বামী ও দুই মেয়ে রয়েছে। এনসিপির বগুড়া জেলা কার্যালয়ে বাদ এশা মরহুমার জন্য দোয়ার আয়োজন করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version