ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১ জুন) সকালে রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজই নতুন চেয়ারম্যানের প্রথম যোগদানের কথা। আন্দোলনকারীদের অভিযোগ, সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম বিতর্কিত ‘এস আলম গ্রুপে’র ঘনিষ্ঠ সহযোগী। রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক থেকেও আন্দোলনের মুখে পদত্যাগ করেছিলেন তিনি।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাংক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করলে সেদিনই নিয়োগ দেয়া হয় খুরশীদ আলমকে।

Share.
Leave A Reply

Exit mobile version