ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশটির অভিজ্ঞ সামরিক কমান্ডার ও কৌশলবিদ মোহাম্মদ বাকের জোলকাদর-কে নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এই পদে স্থলাভিষিক্ত হয়েছেন আলী লারিজানি-এর।

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপ-প্রধান সাইয়েদ মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-ও বিষয়টি প্রকাশ করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, দেশটির প্রেসিডেন্টের নির্দেশনা এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনি-র অনুমোদনের পরই জোলকাদরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন তৎকালীন নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। তিনি ২০২৫ সালের আগস্ট থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version