মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে অস্ত্র সহায়তা দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে চীন।

সিএনএন- এর প্রতিবেদন অনযায়ী, ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। যদি এটি সত্য হয়, তাহলে চীন বড় সমস্যায় পড়বে।

তিনটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এই গোয়েন্দা তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ মিত্রদের সহায়তায় আবারও অস্ত্র শক্তি বাড়ানোর চেষ্টা করছে।

এদিকে আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনাও রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version