চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মোহাম্মদ রিপন (৪৭) ও সোনিয়া (৩০)। পুলিশ জানিয়েছে, সোনিয়া ছিলেন রিপনের দ্বিতীয় স্ত্রী।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহত দম্পতি গত রোববার দুপুরে ফয়’স লেক এলাকার রয়েল পার্ক নামে একটি আবাসিক হোটেলে ওঠেন। সোমবার সকালে হোটেল কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত দুজনই চট্টগ্রামের বাসিন্দা। তবে কী কারণে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version