ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আজ ৯ মার্চ সোমবার থেকে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৮ মার্চ) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার, অপ্রয়োজনীয় লাইট-ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version