আগামী এক বছর ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার বিকেলে জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘কৃষকদের অবদানকে সম্মান জানিয়ে সরকার এবারের নববর্ষ ও আগামী একটি বছরকে দেশের ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখ জন্ম নিয়েছে হিজরি সন ও গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, এই বাংলা সন মূলত বাংলাদেশের কৃষকের অর্থনৈতিক সুবিধার কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশেষ দিনটি টাঙ্গাইলে কৃষকদের সঙ্গে উদযাপন করেছেন, যা কৃষি ও কৃষকের প্রতি সরকারের দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।

