সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৫৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছ। পাশাপাশি ৬৫ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ হিসাব গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ১২২ জন। এ সময়ে হামের উপসর্গে মোট ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২ জন; ছাড়পত্র পেয়েছেন ৯০৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৮৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে এ বিভাগে মারা গেছেন তিনজন। এ ছাড়া চট্টগ্রামে ২১৬, বরিশালে ২০৫, সিলেটে ১২৩, খুলনায় ৭৫, ময়মনসিংহে ৭৩, রংপুরে ৪২ ও রাজশাহীতে ৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগে দুজন এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

Share.
Leave A Reply

Exit mobile version