হরমুজ প্রণালি পার হওয়ার সময় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-বাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রণালির পূর্ব দিকে সমুদ্রে পেতে রাখা মাইনে আঘাত লেগে এ বিষ্ফরণের ঘটনা ঘটে।
সম্প্রতি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি ইরানের অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ দক্ষিণ দিকের নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় বারবার সতর্ক করা হলেও জাহাজটি সেই পথ ব্যবহার করে। একপর্যায়ে সেটি সমুদ্রে পেতে রাখা নৌমাইনে আঘাত হানলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

