স্বাস্থ্য ডেস্ক :

সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের শরীরে সারাদিনের জন্য শক্তি জোগায়। তাই খালি পেটে কী খাচ্ছেন সেদিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। কারণ নিজের সুস্থতা সবার আগে নিশ্চিত করা জরুরি। যদি আপনার দিনের শুরু ভালো হয়, তাহলে সারাদিন ভালো যাবে।

সকাল থেকে রাত পর্যন্ত আমরা ভালো-মন্দ অনেক খাবারই খেয়ে থাকি। যা কিছু আমরা খেয়ে থাকি তার সরাসরি প্রভাব পড়ে আমাদের পাকস্থলীর ওপর। বিশেষ করে যখন আমরা খালি পেটে কিছু খেয়ে থাকি। যেকোনো খাবার খাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে। সব খাবার সব সময় খাওয়া যায় না। চিকিৎসকদের মতে, এতে করে শরীরের উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে।

আসুন জেনে নেওয়া যাক চা-কফি ছাড়াও খালি পেটে আর কী কী খাওয়া উচিত নয়।

চা ও কফি: 
সকালে এক কাপ গরম চা বা কফি অনেকে পান করে থাকেন। কিন্তু এটি সরাসরি আপনার শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে। কফিতে রয়েছে ক্যাফেইন যা পেটে অ্যাসিডের মাত্রা বাড়ায় এবং হনমোনাল প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্থ করে। আর চায়ে রয়েছে উচ্চ মাত্রার অ্যাসিড যা খালি পেটে খেলে শরীরে গ্যাস্ট্রিক ও আলসারের মতো রোগের সৃষ্টি করে।

সাইট্রাস ফল:
সাইট্রিক এসিডযুক্ত বিভিন্ন ফল খালিপেটে খেলে অ্যাসিডিটির সমস্যা হয়। এই ফলগুলো হলো- কমলা, লেবু, জাম, আঙ্গুর, জাম্বুরা প্রভৃতি।

আপেল:
খালি পেটে আপেল খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। সকালের নাশতায় যদি আপেল রাখতে চান তবে তা সবার শেষে খাওয়া ভালো। তার আগে পেট ভরে অন্য খাবার খেয়ে নিতে বলেন চিকিৎসকরা।

কলা:
অনেকে খালি পেটে কলা খাওয়া উপকারী মনে করেন। কলা উপকারী হলেও খালি পেটে কলা রক্তে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও মিনারেলের মাত্রা বাড়িয়ে দেয়। যার ফলে রক্তে পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের ভারসাম্য নষ্টসহ হৃদরোগের সমস্যা সৃষ্টি হয়।

টমেটো ও শসা:
খালি পেটে টমেটো ও শসা খেলে কিন্তু শরীরে অনেক ক্ষতি হয়।  কাঁচা শসা খালি পেটে খাওয়া উচিত নয়। কারণ টমেটো ও শসাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড যা খালি পেটে খাওয়ার ফলে অ্যাসিডিটি সৃষ্টি করে।

কোমল পানীয়:
কোল্ড ড্রিংকস এমনিতেই খুব একটা স্বাস্থ্যকর খাবার নয়। খালিপেটে খেলে এর কার্বন-ডাই-অক্সাইড পাকস্থলির মিউকাস মেমব্রেনে প্রভাব ফেলে। ফলে হজমের সমস্যার পাশাপাশি রক্ত সঞ্চালন প্রক্রিয়ার হারও কমে যায়।

আচার ও দই জাতীয় খাবার:
গাঁজন প্রক্রিয়ায় উৎপন্ন খাবার দই ও আচার খালি পেটে এসব খাবার খেলে শরীরের হাইড্রোক্লোরিক অ্যাসিড-এর পরিমাণ বেড়ে যায়। তাছাড়া দইয়ে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ফলে শরীরে অ্যাসিডিটিসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।

মিষ্টি জাতীয় খাবার:
খালি পেটে যে কোনো চিনিযুক্ত বা মিষ্টি খাবারের ক্ষেত্রে ‘লাল পতাকা’ দেখাতে হবে। প্রক্রিয়াজাত চিনি ও চিনি দিয়ে তৈরি খাবার ও পানীয় মোটেই স্বাস্থ্যকর নয়। মিঠাই, সন্দেশ, রসমালাই, গুড়, চিনি খালি পেটে খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে।

Share.
Leave A Reply

Exit mobile version