লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১৩ মে) এ হামলা চালানো হয়েছে বলে দ্যা হিন্দুর এক প্রতিবেদনে জানা গেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাজধানী বৈরুতের দক্ষিণে প্রায় ২০ কিলোমিটার দূরের একটি উপকূলীয় মহাসড়কে গাড়ি লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় ৮ জন নিহত হন, যাদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

এর পাশাপাশি দক্ষিণের বন্দর শহর সিডনকাছে আরেকটি হামলায় একজন নিহত হন। দক্ষিণ লেবাননের তিনটি পৃথক স্থানে গাড়ি লক্ষ্য করে হামলায় আরও তিনজনের মৃত্যু হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। একই সঙ্গে তারা ৯টি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটনে আরও এক দফা সরাসরি শান্তি আলোচনায় বসবে লেবানন ও ইসরায়েল।

Share.
Leave A Reply

Exit mobile version