রাজশাহী কলেজ রোভার স্কাউটের ৫৩তম বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ মে) বেলা ১০ টার দিকে রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাঠে তিনদিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

তিনদিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী রোভার সদস্যরা ক্যাম্প ফায়ার, তাঁবুবাস, প্যারেড, দীক্ষা গ্রহণ, প্রাথমিক চিকিৎসা, গিঁট বাঁধা, পতাকা বিধি ও বিভিন্ন স্কাউটিং কার্যক্রমে অংশ নেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা খুব ভালোভাবে এই তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন করেছো। তোমরা আগামী দিনের জন্য নিজেদের গড়ে তুলবে। তোমাদের মানবিক কাজ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমরাই আগামীর সচেতন সমাজ গঠনে নেতৃত্ব দেবে। যারা নতুনভাবে যুক্ত হয়েছো, তারা ভবিষ্যতে রোভার স্কাউটসের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে।
তিনি আরও বলেন, স্কাউটিং শুধু একটি কার্যক্রম নয়, এটি দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানবসেবার শিক্ষা দেয়। এই শিক্ষা ভবিষ্যতে তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে।

রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক প্রফেসর ড. হাসনা আরা বেগম সমাপনী বক্তব্যে বলেন, তোমরা আজ দীক্ষা গ্রহণ করলে। আশা করি এই আয়োজন তোমাদের ভালো লেগেছে। আমি চাই তোমরা রাজশাহী কলেজ রোভার-স্কাউট গ্রুপের নাম আরও সামনে এগিয়ে নিয়ে যাবে এবং সমাজের কল্যাণে কাজ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো: ইউনুছ‌ আলী, রোভার-স্কাউটের গ্রুপ সম্পাদক প্রফেসর ড. হাসনা আরা বেগম, রোভার স্কাউট লিডার ড. মো: জহিরুল ইসলাম, রোভার স্কাউট লিডার মো: তরিকুল ইসলাম আনসারী,রোভার স্কাউট লিডার মো: তরিকুল ইসলাম, উডব্যাজার রোভার স্কাউট লিডার মো: ইয়াকুব আলী নিশান, সিনিয়র রোভারমেট, সাবেক রোভার সদস্য ও উপদলের সদস্যরা।

Share.
Leave A Reply

Exit mobile version