রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে দুর্ঘটনা ঘটে।
নিহত রেদোয়ান (২৬) এবং তার বাবা কাওসার হোসেনের বাড়ি চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামে।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক জব্দ করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


