যেকোনো সময় মরে যেতে পারেন এবং তার সামনে যে আছে সেও একটু পরে মরে যেতে পারে বলে জানিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি।
রোববার (২২ মার্চ) বিকেল ৫টা ৫৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
অভিনেত্রী মাহিয়া মাহি ফেসবুক পোস্টে বলেন, আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।
আমার সামনে এই মুহূর্তে যে হাটাহাটি করছে সেও একটু পরে মরে যেতে পারে।
বর্তমানে আমেরিকায় অবস্থান করা এ নায়িকা বলেন, এতো কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনও দেখিনি। দম বন্ধ লাগতেসে।
এদিকে, ঠিক কী কারণে বা কার মৃত্যু দেখে মাহি এমন পোস্ট দিয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে তার ওই পোস্টে স্পষ্ট যে, জীবনের চরম অনিশ্চয়তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।



