মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনের আড়ালে অনৈতিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগে প্রশাসনিক কারণ দেখিয়ে পুলিশের দুই এসআই ও এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- সিভিল টিমের ইনচার্জ এসআই সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা ও এএসআই সোহেল রানা। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত নিম্নলিখিত পুলিশ সদস্যদের প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।

Share.
Leave A Reply

Exit mobile version