ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
অধ্যাপক সাইফুদ্দীন রোববার দুপুরে গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে উপাচার্য বরাবর পদত্যাগ পাঠিয়েছেন তিনি।
“আমি গত ২০ মাস প্রক্টরের দায়িত্ব পালন করেছি। এখন সবকিছু একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় এসেছে। তাই, আমি আমার পরিবারকে একটু সময় দিতে চাই। সামনে যিনি আসবেন, তিনি আরও ভালো দায়িত্ব পালন করবেন বলে আমি মনে করি।”



