তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মানসুরা আলম। তিনি বলেন, জুলাই একবারই এসেছিল, তখন হলের তালা ভাঙা ছিল দীর্ঘদিনের এক নিষ্পেশনের বিরুদ্ধে দাঁড়ানো।

মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মানসুরা আলম।

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘জুলাই একবার ই এসেছিলো। মেয়েদের হলের তালা ভেঙে আসা বাঁধভাংগা জোয়ারকে সাপোর্ট দিয়েছিলো সারাদেশের মানুষ। কারন সেটি ছিলো দীর্ঘদিনের এক নিষ্পেশনের বিরুদ্ধে দাঁড়ানো।’

তবে পরবর্তী সময়ে একই ধরনের ঘটনা আর সেই প্রেক্ষাপট বহন করেনি বলে দাবি করেন তিনি। মানসুরার মতে, পরে যতবার হলের তালা ভেঙে বের হওয়ার ঘটনা ঘটেছে, তার বেশিরভাগই নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে।

তিনি আরও বলেন, ‘তালা ভেঙে বের হইলেই বিপ্লবি হওয়া যায়না, তা এই মেয়েদের কেউ বুঝান। দুইদিন পরেই উপলব্ধি করবে যে তাদের ব্যবহার করা হয়েছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেও করে সে উপলব্ধি এখন।’

নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়েও মন্তব্য করেন এই এমপি। রাজনীতিতে মেয়েদের কেন অংশগ্রহণ নেই, কেন উল্লেখযোগ্যসংখ্যক নারী নমিনেশন পান না, সেই মাইন্ডসেট জানতে এই তালাভাঙা পার্টিকে দেখতে হবে বলে মন্তব্য মানসুরার।

মানসুরা বলেন, তারা কী চায় নিজেও জানে না, কিন্তু আরেকজন কেন এম্পাওয়ার্ড হবে, সেটা আটকাতে হবে। আর বরাবরের মতোই যে গোষ্ঠীটা মেয়েদের রাজনৈতিক অংশগ্রহণ সংকুচিত করতে চায়, সেসব সংস্থারও টার্গেট হবে।

Share.
Leave A Reply

Exit mobile version